অনলাইন ডেস্ক
৩ জানুয়ারী ২০২৬, ৪:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যরাতে ঝরল ২ প্রাণ

বরিশালে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) রাত ১২টার দিকে বরিশাল-ঝালকাঠি সড়কের রূপাতলী উকিলবাড়ি সড়কের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রূপাতলী এলাকার বাসিন্দা জুয়েল (২৮) ও নবগ্রাম রোডের রুইয়ার পোল এলাকার বাসিন্দা রাসেল (২৫)। তারা দুজনে রূপাতলীতে এসিআই এনিমেল হেলথ স্টোরে হেলপার পদে কর্মরত ছিলেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতদের সহকর্মী জিহাদ জানান, রাতে অফিসে ডিউটি শেষ করে জুয়েল ও রাসেল নাশতা করতে মোটরসাইকেলে রূপাতলী বাস টার্মিনালের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে উকিলবাড়ি সড়কের সামনে ঝালকাঠিগামী বেপরোয়া গতির একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।

আরও পড়ুন  দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

এতে ঘটনাস্থলেই রাসেল প্রাণ হারান। এ ছাড়া জুয়েলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০