অনলাইন ডেস্ক
৩ জানুয়ারী ২০২৬, ৬:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এল সালভাদরের সাংবাদিক স্পেনে গ্রেফতার

রাজনৈতিক আশ্রয় চাওয়ার সময় মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের এক ফটো সাংবাদিককে স্পেনে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) আন্তর্জাতিক পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে সালভাদর প্রেস অ্যাসোসিয়েশন।

সালভাদর প্রেস অ্যাসোসিয়েশন জানায়, গত ছয় মাসে কমপক্ষে ৫০ জন সাংবাদিক এল সালভাদর ছেড়ে পালিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট নায়েব বুকেলে নিজেকে ‘বিশ্বের সবচেয়ে কুল একনায়ক’ হিসেবে পরিচয় দেন। তার সমালোচনার দায়ে গ্রেফতার হওয়ার ভয়েই সাংবাদিকরা দেশ ছাড়ছেন।

সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, গ্রেফতার হওয়া ওই আলোকচিত্রীর নাম দিয়েগো আন্দ্রেস রোসা রোজালেস (২৫)। তিনি সেভিল শহরের একটি পুলিশ স্টেশনে আশ্রয়ের আবেদন জমা দিতে গিয়ে গ্রেফতার হন। বুকেলে সরকারের অনুরোধে ইন্টারপোলের জারি করা এক পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

সংগঠনটির দাবি, নিজ দেশে রোসা পুলিশের হয়রানি ও হুমকির শিকার হয়েছেন। তার বিরুদ্ধে অপরাধী চক্রের সাথে জড়িত থাকার ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন  সাবেক প্রতিমন্ত্রী জাকিরের স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

উল্লেখ্য, বুকেলে সরকার সাধারণত স্ট্রিট গ্যাং বা অপরাধী চক্রের সদস্যদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ব্যবহার করে। জরুরি অবস্থার সুযোগ নিয়ে বিচার ছাড়াই হাজার হাজার মানুষকে কুখ্যাত সব কারাগারে বন্দি রাখা হয়েছে।

শনিবার রোসাকে আদালতে হাজির করা হবে। এরপর বিচারক সিদ্ধান্ত নেবেন স্পেন তাকে সালভাদরের কাছে হস্তান্তর করবে কি-না।

রোসা এল সালভাদরের প্রভাবশালী সংবাদমাধ্যমের পাশাপাশি ব্রিটিশ পত্রিকা ‘গার্ডিয়ান’ ও স্পেনের ‘এল পাইস’-এ কাজ করেছেন। সালভাদরে অপরাধী চক্র বা গ্যাং দমনে কঠোর অবস্থানের কারণে বুকেলে বেশ জনপ্রিয়।

তবে মানবাধিকার কর্মীদের অভিযোগ, গ্যাং দমনের নামে জারি করা জরুরি আইনের অপব্যবহার করে প্রেসিডেন্টের সমালোচকদেরও লক্ষ্যবস্তু বানানো হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০