অনলাইন ডেস্ক
৩ জানুয়ারী ২০২৬, ৭:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রার দিনে ঝলমলে রোদ

পৌষের মাঝামাঝি সময়ে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জনপদ নওগাঁয় জেঁকে বসেছে শীত। আজ শনিবার সকালে নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমে নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা। সকালে কুয়াশার দাপট কমে সূর্যের দেখা মিললেও উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে।

আজ বেলা ১১টার দিকে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, আজ দেশের তিন স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এগুলো হলো নওগাঁর বদলগাছী, রাজশাহী ও পাবনা।

আবহাওয়া অধিদপ্তরের মতে, যখন কোনো এলাকায় তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি হলে তীব্র শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলে। এই হিসেবে নওগাঁ, রাজশাহী ও পাবনা অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সকাল ৯টায় বদলগাছীতে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার সকাল ৯টায় বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সেই হিসেবে ২৪ ঘণ্টার ব্যবধানে এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে নওগাঁয় গত ২৮ ডিসেম্বর চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন  কয়েক দিনেই ফুরিয়ে যেতে পারে ইরানের ব্যালিস্টিক মিসাইল!

সকালে কুয়াশা কেটে সূর্যের দেখা মিললেও কনকনে শীত অনুভূত হওয়ায় কাজে যেতে পারেননি অনেক খেটে খাওয়া মানুষ। শীতের কারণে শহরে মানুষের আনাগোনাও কমেছে। যাঁরা বের হয়েছেন, তাঁরা গরম কাপড় জড়িয়ে বাইরে যাচ্ছেন।

সকাল সাড়ে ৯টার দিকে তাজের মোড়ে কথা হয় ভ্যানচালক খবির উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘ভোরবেলা যখন রিকশা লিয়ে ব্যাইর হই, তখন মনে হছিল ঠান্ডাত হাত-পা জড়ো হয়ে যাছিল। এখন সূর্য ওঠায় অ্যানা ভালো লাগোছে। কয় দিন সূর্যের দেখা পাওয়া যায়নি। অ্যাজকা সূর্যের মুখ দেখা গেছে। কিন্তুক তারপরেও বাতাস বহোছে। ক্যানক্যানে ঠান্ডা লাগোছে।’

অটোরিকশাচালক আলম মিয়া বলেন, ‘গত কয়েক দিন কুয়াশা বেশি থাকলেও শীত একটু কম ছিল। আজকে বাতাস বহোছে ক্যানক্যানে ঠান্ডা লাগেছে। ঠান্ডা বেশি হওয়ার কারণে যাত্রী পাওয়া যাছে না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০