অনলাইন ডেস্ক
৩ জানুয়ারী ২০২৬, ২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশের মাথা ফাটিয়ে পালাল মাদক কারবারিরা

কুষ্টিয়ায় ভেড়মারায় মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ ক্যাম্পের সদস্যরা। এসময় এক কনস্টেবলের মাথা ফাটিয়ে পালিয়ে যায় মাদক কারবারিরা।

শনিবার (৩ জানুয়ারি) ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মাওলাহাবাসপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহত পুলিশ কনস্টেবলের নাম মো. আলী উজ্জামান।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে মাওলাহাবাসপুরে একটি অভিযান চালানো হয়। অভিযানকালে ওই এলাকায় অবস্থানকারী কিছু মাদক কারবারি পুলিশের উপর আক্রমণ করে এবং এলোপাথাড়ি মারতে থাকে। এতে পুলিশ সদস্য আলী উজ্জামানের মাথা ফেটে যায়। পরে তাকে ভেড়ামারা উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।

আরও পড়ুন  অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আরএমও মো. একরামুল হক বলেন, আহত পুলিশ সদস্যের মাথায় পাঁচটি সেলাই দিতে হয়েছে। বর্তমানে রোগী শঙ্কামুক্ত রয়েছে।

এদিকে, এ ঘটনার পর হামলাকারী তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

ওসি মুহাম্মদ জাহেদুর রহমান সময়ের আলোকে বলেন, মাদকবিরোধী অভিযানে গেলে পুলিশের ওপর মাদক কারবারিরা হামলা করেছে। এতে এক কনস্টেবল মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত হামলার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হলেও বাকিরা পলাতক। এই ঘটনায় আজ শনিবার থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০