অনলাইন ডেস্ক
৪ জানুয়ারী ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গরীবুল্লাহ শাহ (রঃ) এর শিরনি দিবস পালিত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহিন্দীতে অবস্থিত হযরত শাহাজালাল (রঃ) এর সফর সঙ্গী হযরত গরীবুল্লাহ শাহ (রঃ) এর পবিত্র ওরশ উপলক্ষে শিরনি দিবস (৪ জানুয়ারী) রোববার পালিত হয়েছে।

এ দিনে প্রতি বছরের ন্যায় এলাকার হাজার হাজার নারী পুরুষ মাজারে উপস্থিত হয়ে শিরনি খেয়ে থাকেন। তবারক হিসেবে অনেকে বালতি, বল, ইত্যাদী পাত্রে ভরে শিরনি বাড়ীতেও নিয়ে যান। সকাল থেকেই সাড়ি সাড়ি ভাবে বড় ডেকচিতে করে বসানো হয় রান্নার কাজ। বিকেলে শিরনী বিতরণ করা হয়। মাজারের সংশ্লিষ্ট ব্যাক্তিরা এ আয়োজন করে থাকেন।

হযরত শাহা জালাল (রঃ) ও হযরত শাহপরাণ (রঃ) যে ৩৬০ জন আউলিয়া নিয়ে এ দেশে ইসলাম ধর্ম প্রচার করতে এসেছিলেন তাদের দুজন ছিলেন হযরত গরীবুল্লাহ শাহ (রঃ) ও হযরত জঙ্গলী শাহ (রঃ)। জনশ্রæতি অনুযায়ি তাদের দুজনের পবিত্র মাজার শরীফ রয়েছে এখানে। এ মাজার শরীফকে কেন্দ্র করে মাজার এলাকায় গত প্রায় ৪শ বছর ধরে প্রতি বছর মাস ব্যাপী পবিত্র ওরশ পালন করাসহ ফকিরী ও বাউল মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। রাজনৈতিক অস্থিরতার কারণে গত বছর আনুষ্ঠানিক ভাবে এ মেলা নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হলেও এ বছর পবিত্র ওরশ পালন ও মেলা অনুষ্ঠানের চিন্তা ভাবনা করেছেন সংশ্লিষ্টরা জেলা প্রশাসনের অনুমতি পেলে মাঘ মাসে উদিত চাঁদের পাঁচ তারিখ থেকে ওরশ ও মেলা এক সাথে চলবে।

আরও পড়ুন  কুয়াশায় মোড়ানো চা ও রাবার বাগানের পথে পথে দৌড়

মাজারের খাদেম মো. হযরত আলী ফকির জানান, কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসকের অনুমতি আনতে পারলে এ বছর ওরশ ও মেলা দুটোই অনুষ্ঠিত হতে পারে। এলাকাবাসি জানান, এ মাজারকে উপলক্ষ করে প্রতি বছর ওরশ ও মেলার সময় হাজার হাজার দর্শণার্থী ও পাগল ফকিরের সমাগম ঘটে। এটি অত্র এলাকার প্রায় ৪শ বছরের ঐতিহ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০