অনলাইন ডেস্ক
৪ জানুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে নামাজে সেজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু

ঝালকাঠিতে নামাজের সময় সেজদারত অবস্থায় এক বৃদ্ধ মুসল্লির মৃত্যু হয়েছে। জেলার নলছিটি উপজেলার কুমারখালি বাজার মসজিদে শনিবার (৩ জানুয়ারি) এশার নামাজ আদায় করতে গিয়ে সেজদারত অবস্থায় তিনি মারা যান।

ওই মুসল্লির নাম আবুল হোসেন তালুকদার। তার বয়স (৬৫) বছর। বৃদ্ধ আবুল হোসেন তালুকদার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল মন্নান তালুকদারের ছেলে। জীবিকা নির্বাহের জন্য তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজ করে আসছিলেন।

এলাকাবাসী ও স্বজনরা জানায়, সেজদার মধ্যে হঠাৎ নিথর হয়ে পড়েন তিনি। নামাজ শেষে মুসল্লিরা তাকে সাড়া দিতে না দেখে কাছে গিয়ে বুঝতে পারেন, তিনি ইতোমধ্যেই ইন্তেকাল করেছেন। রোববার (৪ জানুয়ারি) সকাল ১১টায় জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার সময় এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়। অনেক মুসল্লি ও স্বজনকে আবেগাপ্লুত হতে দেখা যায়।

আরও পড়ুন  সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র

চাচাতো ভাই সাইফুল ইসলাম তালুকদার বলেন, ‘মৃত্যুর দিন শনিবার তিনি সারাদিন ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। মাগরিবের নামাজ বাড়িতে আদায় করে বাজারের প্রয়োজনীয় কেনাকাটার উদ্দেশ্যে কুমারখালি বাজারে যান। এরপর এশার নামাজ পড়তে মসজিদে ঢুকেই আল্লাহর দরবারে সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করেন। আল্লাহ যেভাবে তাকে নিয়েছেন, তা সত্যিই সৌভাগ্যের। ইবাদতের মধ্যেই তার দুনিয়ার সফর শেষ হয়েছে।’

আবুল হোসেন ছিলেন সৎ, শান্ত স্বভাবের ও ধর্মপ্রাণ একজন মানুষ। নিয়মিত নামাজ আদায় করতেন এবং এলাকায় একজন ভদ্র কৃষক হিসেবে পরিচিত ছিলেন।

তার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই এই মৃত্যুকে একজন ধর্মপ্রাণ মানুষের জন্য মর্যাদাপূর্ণ পরিণতি হিসেবে দেখছেন এবং মহান আল্লাহর কাছে তার মাগফিরাত কামনা করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০