অনলাইন ডেস্ক
৬ জানুয়ারী ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে সাবেক মেম্বারের বাড়ি থেকে ভাল্লুক ও হরিণসহ ৯ বন্যপ্রাণী উদ্ধার

খাগড়াছড়িতে বনবিভাগ ও চট্টগ্রাম ওয়াইল্ড লাইফ ডিভিশনের যৌথ অভিযানে ছয়টি হরিণ, একটি ভাল্লুক ও দুটি বানর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে জেলা সদরের তেতুলতলা এলাকায় অভিযান চালিয়ে এসব বন্যপ্রাণী উদ্ধার করা হয়।

বনবিভাগ সূত্রে জানা গেছে, তেতুলতলা গ্রামের সাবেক ইউপি সদস্য নবদ্বীপ চাকমার বসতবাড়ি ও বাগানবাড়িতে দীর্ঘদিন ধরে এসব বন্যপ্রাণী খাঁচাবন্দি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের ইনফোর্সমেন্ট টিম ও ওয়াইল্ড লাইফ বিভাগ যৌথভাবে এই ঝটিকা অভিযান চালায়। জিজ্ঞাসাবাদে নবদ্বীপ চাকমা শিকারিদের কাছ থেকে এসব প্রাণী সংগ্রহ করার কথা স্বীকার করেন।

আরও পড়ুন  নরসিংদী ৪ আসনের ধানের প্রতীক পেলেন সরদার সাখাওয়াত হোসেন বকুল।

খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা জানান, ‘সাবেক এক জনপ্রতিনিধির হেফাজতে এসব বন্যপ্রাণী ছিল। বন্যপ্রাণী বাড়িতে লালন-পালন করা দণ্ডনীয় অপরাধ। তবে অভিযুক্ত ব্যক্তি নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করায় এবং স্বেচ্ছায় প্রাণীগুলো হস্তান্তর করায় তার বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো আইনি ব্যবস্থা নেয়া হয়নি।’

উদ্ধারকৃত ৬টি হরিণ, ২টি বানর ও ১টি ভাল্লুককে উন্নত রক্ষণাবেক্ষণের জন্য চট্টগ্রাম ওয়াইল্ড লাইফ ডিভিশনের মাধ্যমে কক্সবাজারের চকরিয়ায় অবস্থিত ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০