অনলাইন ডেস্ক
৬ জানুয়ারী ২০২৬, ১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ান ওপেনে প্রাইজমানির রেকর্ড

চলতি মাসের অস্ট্রেলিয়ান ওপেনে খেলোয়াড়রা রেকর্ড পরিমাণ প্রাইজমানির জন্য লড়াইয়ে নামবেন।

মঙ্গলবার আয়োজকরা মোট পুরস্কার তহবিল ১৬ শতাংশ বৃদ্ধি করে এবারের প্রাইজমানির সর্বমোট পরিমাণ ১১১.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (মার্কিন ডলার ৭৫ মিলিয়ন) করার ঘোষণা দিয়েছেন।

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে পুরুষ ও নারী এককের চ্যাম্পিয়নরা প্রত্যেকে পাবেন ৪.১৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার যা গত বছরের তুলনায় ৩.৫ মিলিয়ন অর্থ্যাৎ ১৯ শতাংশ বেশি।

প্রথম রাউন্ডে হেরে যাওয়া খেলোয়াড়রা পাবেন দেড় লাখ অস্ট্রেলিয়ান ডলার ১,৫০,০০০। এমনকি বাছাইপর্বে প্রথম রাউন্ড থেকে যারা বিদায় নেবেন, তারাও পাবেন ৪০,৫০০ অস্ট্রেলিয়ান ডলার।

টুর্নামেন্ট পরিচালক ক্রেগ টাইলে বলেছেন, এই পদক্ষেপ টেনিস অস্ট্রেলিয়ার প্রতিশ্রুতির প্রতিফলন, উদীয়মান তারকা থেকে শুরু করে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন পর্যন্ত সব স্তরের খেলোয়াড়দের টেনিস ক্যারিয়ারকে সহায়তা করা।

আরও পড়ুন  আপনার আঙুলে ঝলমলে আংটি ফিলিস্তিনি নিধনের অর্থ জোগাচ্ছে না তো?

তিনি বলেন, ২০২৩ সাল থেকে বাছাইপর্বের পুরস্কার অর্থ ৫৫ শতাংশ বাড়ানো থেকে শুরু করে খেলোয়াড়দের সুযোগ-সুবিধা উন্নত করা- সবকিছুর মাধ্যমে আমরা নিশ্চিত করছি যে পেশাদার টেনিস যেন সব প্রতিযোগীর জন্য টেকসই থাকে। সব স্তরের খেলোয়াড়দের সহায়তা করার মাধ্যমে আমরা আরো বেশি পরিমাণে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে পাচ্ছি এবং ভক্তদের জন্য আরো আকর্ষণীয় গল্প তৈরি করছি।

১৮ জানুয়ারি মেলবোর্ন পার্কে অস্ট্রেলিয়ান ওপেন শুরু হবে। শিরোপা ধরে রাখার লড়াইয়ে কোর্টে নামবেন ইয়ানিক সিনার ও ম্যাডিসন কিস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০