অনলাইন ডেস্ক
৭ জানুয়ারী ২০২৬, ৫:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

রাজশাহীতে চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে দাঁড়ায় মাত্র ৬০০ মিটার। সকালজুড়ে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করলেও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন। এর ফলে রাজশাহীর ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবারের চেয়ে আজ এক দিনেই ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে। ফলে রাজশাহীতে চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ।

আবহাওয়া অফিস জানায়, সোমবার (৫ জানুয়ারি) রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ।

এদিকে তীব্র শীত ও কুয়াশার কারণে জেলার নিম্ন আয়ের মানুষ, দিনমজুর ও বয়স্কদের দুর্ভোগ বেড়েছে। একই সঙ্গে কুয়াশার প্রভাবে সড়ক ও নৌপথে যান চলাচলেও কিছুটা বিঘ্ন ঘটছে বলে জানা গেছে।

আরও পড়ুন  লেবাননের ঘরবাড়িতে অবৈধভাবে 'সাদা ফসফরাস' ছুঁড়েছে ইসরায়েল

রাজশাহী নগরীর উপশহর এলাকার রিকশাচালক আব্দুল করিম বলেন, ভোর থেকে রাস্তায় নামতে খুব কষ্ট হচ্ছে। হাত-পা অবশ হয়ে যায়। যাত্রীও কম, আয় প্রায় নেই বললেই চলে।

একই কথা জানালেন রাজশাহী মহানগরীর কোর্টবাজার এলাকার দিনমজুর রফিকুল ইসলাম। তিনি বলেন, শীতের জন্য কাজে যেতে পারছি না। সকালে ঘর থেকে বের হওয়া দায়। কাজ না থাকলে সংসার চালানোই কঠিন হয়ে পড়ে।

শীতের কষ্টে বিপাকে পড়েছেন বয়স্ক ও শিশুরাও। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান করা ষাটোর্ধ্ব শহিদা বেগম বলেন, এত শীতে ছোট নাতিকে নিয়ে বাইরে আসতে হয়েছে। শরীর কাঁপছে, ঠান্ডা সহ্য করা যাচ্ছে না।

এদিকে কুয়াশার কারণে ভোরে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। সকাল থেকেই হেডলাইট জ্বালিয়ে প্রধান প্রধান সড়কে গাড়ি চলাচল করতে দেখা গেছে।

এ বিষয়ে রাজশাহী আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, আগামী কয়েকদিন রাজশাহী অঞ্চলে শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে। এতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০