অনলাইন ডেস্ক
৮ জানুয়ারী ২০২৬, ৫:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাঁচ কোটির শোধনাগারে ৫ বছরেও মেলেনি এক ফোঁটা বিশুদ্ধ পানি!

চুয়াডাঙ্গার জীবননগরে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হওয়া পানি শোধনাগারটি ৫ বছরেও চালু হয়নি। ফলে বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন পৌর এলাকার অন্তত পাঁচ হাজার মানুষ। দীর্ঘদিনের অচলাবস্থায় শোধনাগারটি এখন পরিণত হয়েছে পরিত্যক্ত স্থাপনায় বলে জানান স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শেওলা, আগাছা, ময়লা-আবর্জনায় ভরা পানি জীবননগরের পৌর পানি শোধনাগার ও পাম্প হাউজগুলো। হস্তান্তরের পর একদিনও চালু হয়নি। দীর্ঘ দিন পড়ে থেকে নষ্ট হচ্ছে কয়েক কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি ও স্থাপনা। শোধনাগার ও পাম্প হাউজ চালানোর জন্য লোকবল সংকট, বিদ্যুৎবিল, সংযোগ লাইন সম্প্রসারণ না হওয়ায় ও অর্থের ব্যবস্থা না থাকায় বন্ধ রয়েছে। উচ্চবিলাসি প্রকল্প নিলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি।

জীবননগর পৌর এলাকার সাধারণ মানুষ বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হচ্ছেন। আর্সেনিক ও আয়রন যুক্ত পানি পান করতে হচ্ছে। ফলে তাদের প্রতিনিয়ত স্বাস্থ্য-ঝুঁকির মধ্য পড়তে হচ্ছে। পৌর কর্তৃপক্ষ শোধনাগার চালুর বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরকে বারবার তাগাদা দিলেও তাতে কোনো ফল আসেনি।

সূত্র জানায়, চুয়াডাঙ্গা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ৪৫ পৌর সভা থানা গ্রথ সেন্টার প্রকল্পের আওতায় পানি শোধনাগার ও পাম্প হাউজ নির্মাণ করে। চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার আওতায় এটি নির্মাণ করা হয়। ২০১৭ সালের এপ্রিল মাসে নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে। চার কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে শোধনাগার, পাম্প হাউজ নির্মাণ করা হয়। ৪৩ লাখ টাকা ব্যয়ে ৩০০ পাইপ লাইনের মাধ্যমে সংযোগ স্থাপন করা হয়। লাইনগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, পৌর এলাকার ৩০০টি পরিবার প্রথম পর্যায়ে বিশুদ্ধ পানি পাওয়ার কথা থাকলেও তা এখনও পায়নি। শুধুমাত্র অব্যবস্থাপনা ও অদূরদর্শী পরিকল্পনার কারণে প্রকল্পটি মুখ থুবড়ে পড়েছে।

৪৫ পৌরসভা থানা গ্রথ সেন্টারে রয়েছে তিনটি পাম্প হাউজ ও একটি শোধনাগার। একটি পাম্প হাউজ ও মূল পানি শোধনাগার রয়েছে পৌরসভার ভেতর। জীবননগর পৌর এলাকার নারায়ণপুর সরকারপাড়া ও জীবননগর হাই স্কুলপাড়ায় রয়েছে দুটি পাম্প হাউজ। এগুলো কয়েক বছর পড়ে থেকে অচল অবস্থায় রয়েছে। লতা-পাতা আর আগাছায় ভরা পাম্প হাউজগুলো। নির্মাণের পর কোনো কোনো খোলা হয়নি।

পাম্প হাউজগুলো থেকে পানি শোধনাগারে আসার পর ফিল্টার ও প্রক্রিয়া সম্পূর্ণ করে সরবরাহ করার ব্যবস্থা রয়েছে। সরাসরি পাম্পগুলো থেকে জরুরি মুহূর্তে পানি সরবরাহ করার ব্যবস্থা রয়েছে। হস্তান্তরের পর পানি শোধনাগার চালুর সব আয়োজন থাকলেও ৫ বছরে চালু করা সম্ভব হয়নি। এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

আরও পড়ুন  শরণখোয় বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

কয়েক মাস আগে সুইপারদের আবাসনের ব্যবস্থ্য করা হয়েছে দোতলা ভবনটি। সেখানেই ৮টি পরিবার বসবাস করছে। আর মাদকাসক্তদের মাদক সেবনের নিরাপদ আশ্রয় গড়ে উঠেছে। দিনে ও রাতে তারা সেখানে নিয়মিত মাদকসেবন করে। চারপাশ ময়লা, আবর্জনা, আর আগাছায় ভরে রয়েছে।

প্রকল্পের আওতায় ৩০০ বাড়িতে পানি সরবরাহের জন্য পাইপের মাধ্যমে সংযোগ লাইন দেয়া হয় প্রথম পর্যায়ে। পরে পৌর কর্তৃপক্ষ নিজ অর্থায়নে ২০০ সংযোগ লাইন দেয় গ্রাহকদের। ৫০০ সংযোগ লাইন স্থাপন করা হয়। গোপালগঞ্জের মনির ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি সম্পন্ন করে। প্রতি ঘণ্টায় দুই লাখ লিটার পানি শোধন করে গ্রাহকদের মধ্যে সরবরাহ করার কথা থাকলেও তা সম্ভব হয়নি।

দীর্ঘ দিন পড়ে থেকে চুরি আর নষ্ট হয়েছে মূল্যবান যন্ত্রপাতি। প্রকল্পটি আর কোনোভাবেই চালু করা সম্ভব নয়। চার কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণ হওয়া জীবননগর পৌর পানি শোধনাগার ৫ বছরেও চালু করা সম্ভব হয়নি।

এ বিষয়ে জীবননগর পৌর এলাকার বাসিন্দা তুহিন বলেন, ‘পৌরবাসী আর্সেনিক ও আয়রন যুক্ত পানি পান করছি নিয়মিত। পানি শোধনাগার নির্মাণ হলেও তা এখনও পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছে প্রতিনিয়ত। পৌরসভা কর্তৃপক্ষ নাগরিকদের কাছ থেকে সংযোগ লাইন দেয়ার জন্য টাকাও নিয়েছে। দ্রুত সময়ে এটি চালু হোক।’

জীবননগর দৌলৎগঞ্জপাড়ার মিন্টু মিয়া জানান, সরকার কোটি কোটি টাকা ব্যয়ে পানি শোধনাগার নির্মাণ করলেও সেটি কাজে আসছে না। এখন পৌরবাসীর গলার কাঁটায় পরিণত হয়েছে। একেবারে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। যারা প্রকল্প বাস্তবায়নের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।

এ বিষয়ে জীবননগর পৌরসভার সহকারী প্রকৌশলী আবুল কাশেম জানান, নানা জটিলতা থাকায় পানি শোধনাগারটি চালু করা সম্ভব হয়নি। বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও চালুর কোনো উদ্যোগ নেয়নি। সুইপারদের আবাসন না থাকায় এখানে আমরা থাকতে দিয়েছি। চালুর উদ্যোগ নেয়া সম্ভব হবে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলে, নয়তো চালু করা সম্ভব হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০