অনলাইন ডেস্ক
৮ জানুয়ারী ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিলে ট্রাম্পের সম্মতি

রাশিয়া থেকে তেল আমদানি করায় ভারতকে আরো কঠোর ‘শাস্তি’ দিতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতসহ বেশ কিছু দেশের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করার একটি বিলে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই মার্কিন কংগ্রেসে এ-সংক্রান্ত বিল পেশ হতে চলেছে বলে জানিয়েছেন রিপাবলিকান পার্টির সিনেটর লিন্ডসে গ্রাহাম। খবর এনডিটিভির।

বিলটির গুরুত্ব ব্যাখ্যা করে লিন্ডসে গ্রাহাম সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে লেখেন, ‘এর ফলে যেসব দেশ সস্তায় রাশিয়ার তেল কিনে পুতিনকে যুদ্ধে সহায়তা করছে, তাদের শাস্তি দিতে পারবেন প্রেসিডেন্ট ট্রাম্প।’ রাশিয়া থেকে এখনো তেল আমদানি অব্যাহত রাখা দেশগুলোই এই শাস্তি পাবে বলে জানিয়েছেন তিনি। লিন্ডসে তার পোস্টে ভারত ছাড়াও ব্রাজিল ও চিনের নাম উল্লেখ করেছেন।

রাশিয়া থেকে অশোধিত তেল কেনায় ভারতের ওপরে বাড়তি ২৫ শতাংশ শুল্ক চাপিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ভারতীয় পণ্যে তাদের মোট শুল্ক ৫০ শতাংশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির অন্যতম শর্ত হিসেবেও রুশ তেল আমদানি বন্ধ করার চাপ রয়েছে নয়াদিল্লির ওপর। তাছাড়া রাশিয়ার দুই তেল সংস্থা রসনেফ্ট ও লুকঅয়েলের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে ট্রাম্প প্রশাসন। গত রোববার ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘রাশিয়ার সঙ্গে ভারত বাণিজ্য করছে। আমরা ওদের ওপর খুব তাড়াতাড়ি আরো বেশি শুল্ক চাপাতে পারি।’

আরও পড়ুন  হাদী হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ, ট্রাফিক নিয়ন্ত্রণে ‘লাঠিপেটায়’ আহত ২৩

গ্রাহাম ও ডেমোক্রেটিক সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল বিল তৈরি করেছেন। এই বিল রাশিয়ার তেল, গ্যাস, ইউরেনিয়াম এবং অন্যান্য পণ্য আমদানি করা দেশগুলোর ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক এবং দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপে ট্রাম্প প্রশাসনকে ক্ষমতা দেবে। এর উদ্দেশ্য হলো রাশিয়ার সামরিক কর্মকাণ্ডে অর্থায়নের উৎস বন্ধ করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০