অনলাইন ডেস্ক
৮ জানুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‎প্রশ্নফাঁসের প্রস্তুতি, আটক ২

‎রংপুরে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারী) দুপুরে পুলিশ লাইন্স মোড়স্থ একটি বেকারীর দোকান থেকে তাদের আটক করা হয়।

এদিন বিকেলে রংপুর মেট্রোপলিটন ডিবি কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আটকরা হলেন, মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের শরিফুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া (২৮) ও একই এলাকার গোপাল চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (২৭)।


‎রংপুর মেট্রোপলিটন ডিবি কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, শিক্ষক নিয়োগ পরীক্ষায় চক্রটি ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে জালিয়াতি করে পরীক্ষায় পাস করিয়ে দিতে প্রার্থীদের সাথে যোগাযোগ করছিল। পুলিশ লাইন্স মোড়ে একটি বেকারীতে ওই চক্রের সাথে এক প্রার্থীর যোগাযোগের কথা ছিল।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপুরে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁস চক্রের গোলাম কিবরিয়া ও সুমন চন্দ্রকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, কানের ভেতরে রাখা যায় এমন ক্ষুদ্র ওয়ারলেস হেডফোনসহ ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়।

আরও পড়ুন  যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে , হতাহতের শঙ্কা


‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানান, পরীক্ষার দিন প্রশ্নপত্র বিতরণের পরপরই ইন্টারনেটের মাধ্যমে এ চক্রের সদস্যরা পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্নপত্র পাঠিয়ে দেয়। প্রশ্নপত্র পেয়ে চক্রের অন্য সদস্যরা একটি অভিজ্ঞ দলের মাধ্যমে দ্রুত প্রশ্নের উত্তর সমাধান করে তা সংশ্লিষ্ট প্রার্থীকে তার কাছে থাকা ক্ষুদ্র হেডফোনের মাধ্যমে জানিয়ে দেয়।

আটকদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হবে এবং এ চক্রের সাথে জড়িত অন্যদের আটক করতে অভিযান চলছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০