অনলাইন ডেস্ক
৮ জানুয়ারী ২০২৬, ১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মীরসরাইয়ে পাইপলাইনের ওপর ঘর তুলে বিপিসির তেল চুরি, আটক ১

চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তেল পরিবহনের পাইপলাইনে ছিদ্র করে অভিনব কায়দায় তেল চুরির ঘটনা ঘটেছে। পাইপলাইনের ওপর টিনশেড ঘর তুলে মাটির ১২ ফুট নিচে ছিদ্র করে এই চুরির চেষ্টা চালানো হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার হাদি ফকিরহাট বাজার এলাকায় পাইপলাইন থেকে তেল উপচে সড়কে পড়লে বিষয়টি জানাজানি হয়।

খবর পেয়ে বিপিসি কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তেল সরবরাহ বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নুরজাহান নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে স্থানীয় বাসিন্দা মো. আফসার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পাইপলাইনের ঠিক ওপরে একটি টিনশেড ঘর নির্মাণ করেন। পরে ঘরটি আমিরুল ইসলাম নামে একজনের কাছে ভাড়া দেওয়া হয়। ভাড়া নেওয়ার পর আমিরুল ঘরের ভেতর থেকে মাটি খুঁড়ে নিচে থাকা পাইপলাইনে ছিদ্র করেন। শুরুতে গোপনে তেল চুরির চেষ্টা করা হলেও বৃহস্পতিবার সকালে ছিদ্রটি দিয়ে অনিয়ন্ত্রিতভাবে তেল বের হতে শুরু করলে আমিরুল পালিয়ে যান।

আরও পড়ুন  বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

পাইপলাইন থেকে বের হওয়া তেল ঘর ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা বালতি, মগসহ বিভিন্ন পাত্র নিয়ে তেল সংগ্রহ করতে শুরু করেন। পরে বিপিসির কর্মকর্তারা এসে তেল সরবরাহ বন্ধ করলে পরিস্থিতি শান্ত হয়।

এ বিষয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন ঢাকা পোস্টকে বলেন, মাটির প্রায় ১২ ফুট নিচে থাকা বিপিসির পাইপলাইন ফুটো করে তেল চুরির চেষ্টা করছিল একটি চক্র। এ ঘটনায় আটক নুরজাহানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিপিসি কর্মকর্তাদের অভিযোগ সাপেক্ষে মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০