অনলাইন ডেস্ক
৮ জানুয়ারী ২০২৬, ২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় পুরোনো দেয়াল ভাঙার সময় যুবকের মৃত্যু

চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলায় বাড়ির পুরোনো দেয়াল ভাঙার সময় দেয়ালচাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার চুনতি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শামসু হাজী পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. খালেদ (২২)। তিনি ওই এলাকার ট্রাক্টরচালক আব্দুল মান্নানের ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল।

খালেদের বড় ভাই মো. আসাদ জানান, সকালে পরিবারের পুরোনো বাড়ির সংস্কারকাজ করছিলেন খালেদ। এ সময় দেয়াল ভাঙার একপর্যায়ে ইটের বড় অংশ ভেঙে তার শরীরের ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  বেলাবতে ট্রাকভর্তি ৩৪০ বোতল বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শিমুল দত্ত জানান, দুপুরে স্বজনেরা খালেদকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০