অনলাইন ডেস্ক
৯ জানুয়ারী ২০২৬, ১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিগ ব্যাশে আবারও রিশাদের জাদু

বিগ ব্যাশ লিগে নিজের সামর্থ্যের ঝলক ফের দেখালেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের হয়ে অ্যাডিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে নেন ৩ উইকেট। তার নিয়ন্ত্রিত স্পেলে ভর করেই হোবার্ট জেতে ৩৭ রানে।

টসে হেরে আগে ব্যাট করে হোবার্ট হারিকেন্স ২০ ওভারে তোলে ১৭৮ রান। জবাবে অ্যাডিলেড স্ট্রাইকার্স ৯ উইকেট হারিয়ে থামে ১৪১ রানে। টানা দুই ম্যাচে উইকেটশূন্য থাকার পর এই ম্যাচে আবার সাফল্যের দেখা পেলেন রিশাদ। চলতি আসরে তার উইকেটসংখ্যা দাঁড়াল ১১—স্পিনারদের মধ্যে যা যৌথভাবে সর্বোচ্চ; সমান ১১ উইকেট রয়েছে অ্যাডিলেডের লেগ স্পিনার লয়েড পোপেরও।

ম্যাচে নিজের প্রথম ওভারেই আঘাত হানেন রিশাদ। ওই ওভারের শেষ বলে প্যাডল সুইপ খেলতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দেন হ্যারি মানেটি। পরের ওভারের প্রথম বলেই স্টাম্পড করে ফেরান জেমি ওভারটনকে—উইকেট থেকে বেরিয়ে এসে টার্ন সামলাতে না পেরে পরাস্ত হন তিনি। প্রথম দুই ওভারে দুটি উইকেট পেলেও তখন কিছুটা খরচা হয়েছিল; ওই দুই ওভারেই আসে ২১ রান। তবে পরের দুই ওভারে দৃশ্যপট বদলে দেন রিশাদ—দেন মাত্র ৫ রান এবং তুলে নেন লুক উডের উইকেট।

আরও পড়ুন  রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৩ কর্মকর্তা চাকরিচ্যুত

বল হাতে হোবার্টের শুরুটাও ছিল চোখে পড়ার মতো। রিশাদ পঞ্চম ওভারে আক্রমণে আসার আগেই পেসার রিলে মেরেডিথ ও নাথান এলিস টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন। এরপর অ্যাডিলেড লড়াইয়ে টিকে ছিল মূলত লিয়াম স্কটের ব্যাটে—তিনি ৫৮ বলে অপরাজিত ৯১ রান করেন। তবু লক্ষ্য ছোঁয়া সম্ভব হয়নি।

এই জয়ে টুর্নামেন্টে হোবার্টের অবস্থান আরও শক্ত হলো। রিশাদদের পরবর্তী ম্যাচ আগামী ১১ জানুয়ারি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০