অনলাইন ডেস্ক
১০ জানুয়ারী ২০২৬, ৫:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুকে অপহরণের আহ্বান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘মানবতার নিকৃষ্টতম অপরাধী’ আখ্যা দিয়ে তাকে অপহরণ করে আদালতে হাজির করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা তুরস্ক চাইলে নেতানিয়াহুকে ধরে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে (আইসিসি) সোপর্দ করতে পারে।

সম্প্রতি পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, সম্প্রতি যেমনভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী আটক করেছে, একইভাবে নেতানিয়াহুকেও আটক করা হলে তিনি সেটিকে সমর্থন করবেন। তিনি আরও বলেন, ‘তুরস্ক নেতানিয়াহুকে অপহরণ করতে পারে—আমরা পাকিস্তানিরা এর জন্য দোয়া করছি।’

নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার কথা উল্লেখ করে আসিফ বলেন, আন্তর্জাতিক আদালত যখন ব্যবস্থা নিয়েছে, তখন দেশগুলোর উচিত ন্যায়বিচার নিশ্চিত করা। উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে আইসিসি নেতানিয়াহু ও ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

আরও পড়ুন  গুরুত্বপূর্ণ দুই সীমান্ত বন্ধ করে দিল পাকিস্তান

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে খাজা আসিফ বলেন, ইতিহাসে এত বড় মানবতাবিরোধী অপরাধ আর কেউ করেনি। তার মতে, নেতানিয়াহুকে যারা সমর্থন করছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।

এদিকে, গাজা যুদ্ধকে কেন্দ্র করে তুরস্ক ও ইসরায়েলের সম্পর্ক ইতোমধ্যে চরমভাবে খারাপ হয়েছে। তুরস্ক ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছে এবং আকাশপথ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এ প্রেক্ষাপটেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০