অনলাইন ডেস্ক
১০ জানুয়ারী ২০২৬, ৬:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাটি পরীক্ষার পর মিলল গ্যাসের অস্তিত্ব, এলাকায় চাঞ্চল্য

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ব্রিজ নির্মাণের আগে মাটি পরীক্ষা করতে গিয়ে মাটির নিচ থেকে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনার আশঙ্কায় আপাতত গ্যাস নির্গমন বন্ধ করে রাখা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ভৈরব বাজারসংলগ্ন একটি খালের পাড়ে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে হেলফ প্রকল্পের আওতায় ৪৫ মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ নির্মাণের কাজ পেয়েছেন ঠিকাদার সাইফুল ইসলাম শেখ। ব্রিজ নির্মাণকাজটি তদারকি করছে হাতিয়া উপজেলা এলজিইডি। ব্রিজ নির্মাণের প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ওই স্থানে প্রায় ১১২ ফুট গভীরে মাটি পরীক্ষা (সয়েল টেস্ট) সম্পন্ন করেন ঠিকাদারের শ্রমিকরা। কাজ শেষ করে তারা স্থান ত্যাগ করার পর পরদিন শুক্রবার বিকেলে হঠাৎ ওই স্থান থেকে গ্যাস বের হতে শুরু করে।

আরও পড়ুন  বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যাসের উপস্থিতি নিশ্চিত করতে স্থানীয়রা আগুন ধরালে সেখানে আগুন জ্বলে ওঠে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।

স্থানীয় বাসিন্দা বাপ্পি বলেন, এটা কীভাবে হচ্ছে বা এটা সত্যিকারের গ্যাস কি না আমরা বুঝি না। নিজের চোখে আগুন জ্বলতে দেখেছি। যদি এটি প্রাকৃতিক গ্যাস হয়, তাহলে অবশ্যই বিষয়টি পরীক্ষা করা দরকার।

হাতিয়া উপজেলা প্রকৌশলী এমদাদুল হক গ্যাস নির্গমনের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্যাস বের হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তা আপাতত বন্ধ করে রাখা হয়েছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে বিষয়টি বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডকে (বাপেক্স) জানানো হবে।

এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, আমি ঘটনাটির কথা শুনেছি। তবে এখনও ঘটনাস্থল পরিদর্শন করা হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০