অনলাইন ডেস্ক
১০ জানুয়ারী ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উটের সঙ্গে গাড়ির ধাক্কা, ওমানে একই পরিবারের তিন বাংলাদেশির মৃত্যু

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক নারী।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ওমানের সালালা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুন্দরপুর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো. শওকত আলী।

দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের ওমান প্রবাসী মো. শফিউর আলমের স্ত্রী বিলকিস বেগম, তার একমাত্র ছেলে মুহাম্মদ সাকিবুল হাসান সবুজ ও মেয়ের জামাই মুহাম্মদ দিদার।

নিহতদের পারিবার সূত্রে জানা যায়, নিহত সাকিব ও তার ভগ্নিপতি মুহাম্মদ দিদার স্বপরিবারে ওমানের রাজধানী মাসকাট থেকে সালালা শহরে মাজার জেয়ারতে গিয়েছিলেন। আসার পথে দ্রুতগতির গাড়িটির সঙ্গে উটের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দিদার ও সাকিব নিহত হন এবং হাসপাতালে নেয়ার পথে বিলকিস বেগমের মৃত্যু হয়।

আরও পড়ুন  ২০২৫ সালে রেকর্ড ১২৯ সংবাদকর্মী নিহত, দুই-তৃতীয়াংশের জন্য দায়ী ইসরায়েল

ওমান প্রবাসী সংবাদকর্মী ও ব্যবসায়ী মীর মাহফুজ আনম জানান, নিহত সাকিবুল হাসান সবুজ তিনদিন আগে তার মা, স্ত্রী, সন্তান ও বোন-দুলাভাইকে নিয়ে মাসকাট থেকে সালালাহ ভ্রমণে গিয়েছিলেন। আনন্দ ভ্রমণ শেষে ফেরার পথে হঠাৎ করেই তাদের চলন্ত গাড়ির সামনে যমদূতের মতো এসে পড়ে একটি উট। চালক নিয়ন্ত্রণ হারানোর আগেই গাড়িটি উটের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে সড়ক থেকে দূরে ছিটকে পড়ে। মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০