অনলাইন ডেস্ক
১০ জানুয়ারী ২০২৬, ১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অস্ত্র-দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চাঁন সওদাগর গ্রেপ্তার

রাজশাহীতে দুই সহযোগীসহ চিহ্নিত ‘চাঁদাবাজ’ ও ১৮ মামলার আসামি চাঁন সওদাগরকে (৪৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে বেশকিছু দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (১০ জানুয়ারি) রাতে তাদের আটক করে নগরীর রাজপাড়া থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।

চাঁন সওদাগর নগরীর নতুন বিলশিমলা এলাকার বাসিন্দা। তার সহযোগী দুজন হলেন- একই এলাকার বাসিন্দা মুরাদ আলী (২৮) ও মো. বিদ্যুৎ (৩৭)।

জানা গেছে চাঁন সওদাগর নিজেকে জামায়াতের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক-কল্যাণ ফেডারেশনের রাজশাহী মহানগরের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি পরিচয় দিয়ে থাকেন। সম্প্রতি তিনি নগরীর বোয়ালিয়া থানা ঘেরাও করেছিলেন।

আইন-শৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, চাঁন সওদাগরের নামে আগে থেকেই বিভিন্ন থানায় ১৮টি মামলা আছে। এর মধ্যে পাঁচটি মারপিট, দুটি অস্ত্র, দুটি বিস্ফোরক ও সরকারি সম্পদ বিনষ্টের দুটি মামলার আসামি তিনি। এছাড়া একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, ডাকাতির প্রস্তুতি, চুরি, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামিও চাঁন সওদাগর। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগে সরকারের পতনের পর এলাকায় ব্যাপক চাঁদাবাজি ও টেন্ডারবাজি চালাচ্ছিলেন চাঁন সওদাগর।

গত বছরের জুলাই মাসে রাজশাহীতে ১২৩ জন ‘চাঁদাবাজ’-এর একটি তালিকা ছড়িয়ে পড়ে। পরে জানা যায় তালিকাটি তৈরি করেছিল পুলিশ। এই তালিকায় চাঁন সওদাগরসহ ছয়জনের নামের পাশে তাদের রাজনৈতিক পরিচয় হিসেবে জামায়াতে ইসলামী লেখা ছিল। তখন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল বলেছিলেন, ‘চাঁন সওদাগরকে অনেক আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে প্রতিবাদ জানিয়েও বিবৃতি দিয়েছিল মহানগর জামায়াতে ইসলামী।

আরও পড়ুন  ফরিদপুরে যুবককে হাত-পা বেঁধে ও গলা কেটে হত্যা


তবে শনিবার (১০ জানুয়ারি) বিকেলে জামায়াতের রাজশাহী মহানগরের সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার বলেছেন, ‘চাঁন সওদাগর আমাদের মিছিল-মিটিংয়ে আসতেন। তবে দলে তার কোনো পদ-পদবি নেই।’

শ্রমিক-কল্যাণ ফেডারেশনের রাজশাহী মহানগরের সভাপতি অধ্যাপক আব্দুস সালাম বলেন, ‘বিগত সরকারের আমলে জেলে থাকা অবস্থায় চাঁন সওদাগরের সঙ্গে আমার পরিচয়। আমাকে সম্মান করতেন। তখন শুনেছিলাম, বর্ণালী মোড়ে তার চায়ের দোকান আছে। কিছুক্ষণ আগে মহানগর শিবিরের সাবেক সভাপতি খাইরুল ইসলামকে একটা বিষয়ে কল করেছিলাম। তার কাছে শুনলাম যে চাঁন সওদাগরকে সন্দেহমূলকভাবে আটক করা হয়েছে এবং তাকে পেটানো হয়েছে।’

তিনি দাবি করেন, শ্রমিক-কল্যাণ ফেডারেশনে অভিযুক্ত চাঁন সওদাগরের কোনো পদ-পদবি নেই।
আব্দুস সালাম বলেন, ‘আমাদের সংগঠনের ওয়ার্ড পর্যায়ে কোনো কমিটিও নেই। তবে থানা কমিটি আছে। থানা কমিটির অধীনে বিভিন্ন ওয়ার্ডে থাকা ট্রেডভিত্তিক কিছু কমিটি আছে।’

রাজপাড়া থানার ওসি আবদুল মালেক বলেন, সেনাবাহিনী চাঁন সওদাগরসহ তিনজনকে আটক করে থানায় দিয়েছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। এ নিয়ে মামলার প্রস্তুতিও চলছে। রোববার (১১ জানুয়ারি) তাদের আদালতে তোলা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০