অনলাইন ডেস্ক
১১ জানুয়ারী ২০২৬, ৭:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রোড টু ২৬: ব্রাজিলের প্রতিপক্ষ কারা, কবে কখন ম্যাচ

বিশ্বকাপকে সামনে রেখে ‘রোড টু ২৬’ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সিরিজে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে দুটি হাই প্রোফাইল ম্যাচে অংশ নেবে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন (এইচএনএস) জাতীয় দলের জন্য আগামী মার্চে অনুষ্ঠিতব্য এই ম্যাচের তথ্য নিশ্চিত করেছে।

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ক্রোয়েশিয়া দলটি ফ্লোরিডার অরল্যান্ডো সফর করবে, যেখানে তারা ‘রোড টু ২৬’ শিরোনামের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সিরিজে অংশ নেবে। এই সিরিজে ক্রোয়েশিয়ার পাশাপাশি অংশ নেবে ব্রাজিল, কলম্বিয়া ও ফ্রান্স।

ক্রোয়েশিয়া প্রথমে ২৬ মার্চ কলম্বিয়ার বিপক্ষে খেলবে, এরপর ৩১ মার্চ ব্রাজিলের মুখোমুখি হবে। দুটি ম্যাচই অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ‘রোড টু ২৬’ সিরিজের চারটি ম্যাচের টিকিট সাধারণ দর্শকের কাছে বিক্রির জন্য উন্মুক্ত হবে ১৩ জানুয়ারি।

বর্তমানে ফিফা র‌্যাংকিংয়ে কলম্বিয়ার অবস্থান ১৩তম। কলম্বিয়া দক্ষিণ আমেরিকার তৃতীয় সর্বোচ্চ র‌্যাংকধারী দল-আর্জেন্টিনা ও ব্রাজিলের পরের অবস্থানে রয়েছে। ক্রোয়েশিয়ার মতো ২০২৬ বিশ্বকাপে এটি হবে কলম্বিয়ার সপ্তম অংশগ্রহণ। ব্রাজিলের আগে এবং আর্জেন্টিনা ও ইকুয়েডরের পেছনে থেকে তারা দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে তৃতীয় হয়ে মূলপর্বের টিকিট পেয়েছেঅন্যদিকে ব্রাজিল বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল। যারা পাঁচবার শিরোপা জিতেছে এবং এ পর্যন্ত প্রতিটি বিশ্বকাপেই অংশ নিয়েছে।

আরও পড়ুন  দক্ষতা বৃদ্ধিতে নরসিংদী জেলা পুলিশের বিশেষ উদ্যোগ: নির্বাচনী দায়িত্ব পালনে ১০ম ব্যাচের প্রশিক্ষণ শুরু

দুই দলের প্রথম সাক্ষাৎ হয় ২০০৫ সালে স্পিল্টে। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। এরপর ২০০৬ বিশ্বকাপে জার্মানিতে ব্রাজিল জেতে ১-০ গোলে, ২০১৪ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্রাজিলে জেতে ৩-১ গোলে এবং ২০১৮ সালে লিভারপুলে এক প্রীতি ম্যাচে জিতেছিল ২-০ গোলে।

এদিকে ক্রোয়েশিয়া ও কলম্বিয়ার মধ্যে এটি হবে প্রথমবারের মতো কোনো ম্যাচ। এর আগে দুই দল কখনো মুখোমুখি হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০