অনলাইন ডেস্ক
১১ জানুয়ারী ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রোলার চাপায় খেলার বয়সেই থেমে গেল শিশু আজিমের জীবন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সড়ক নির্মাণকাজে ব্যবহৃত একটি রোলারের চাপায় মো. আজিম নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত আজিম ওই এলাকার পশ্চিম বেজুগালিয়া গ্রামের কৃষক বেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে রোলার দিয়ে সড়ক নির্মাণকাজ চলছিল। দুপুরের পর শিশু আজিম কৌতূহলবশত রোলারটি দেখতে গেলে অসাবধানতাবশত তার একটি পা রোলারের ভেতরে ঢুকে যায়। মুহূর্তেই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১৫

নিহতের বাবা বেলাল উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, চালক নতুন—সকালে আমি নিজেই বলেছিলাম, এটা ঘনবসতিপূর্ণ এলাকা, সাবধানে কাজ করতে। আমার কথা শুনলে আজ আমার ছেলেটা বেঁচে থাকত। আমি শুধু আমার সন্তানের মৃত্যুর সুষ্ঠু বিচার চাই।

হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। উপজেলা প্রশাসন ও পৌরসভা নিহত শিশুর পরিবারের পাশে থাকবে। যে কোনো প্রয়োজনে পরিবারটি আমাদের সহযোগিতা পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১০

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১১

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১২

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৩

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৪

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৬

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৭

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৮

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৯

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

২০