অনলাইন ডেস্ক
১২ জানুয়ারী ২০২৬, ১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কমিউনিস্ট নেতা বীরমুক্তিযোদ্ধা বাদলের জীবনাবসান, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গাইবান্ধার প্রবীণ কমিউনিস্ট নেতা বীরমুক্তিযোদ্ধা একরাম হোসেন বাদলের জীবনাবসান হয়েছে। তিনি সোমবার ভোরে রংপুরের পার্কের মোড়ের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি এক ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

একরাম হোসেন বাদলকে প্রথমে গাইবান্ধার পলাশবাড়ির বাসায় নিয়ে আসা হয়। সেখানে শহীদ মিনারে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে সমাজের বিভিন্নস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে সাদুল্যাপুরের ঢোলভাঙ্গায় দ্বিতীয় জানাজা শেষে তাঁকে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

আরও পড়ুন  খেলার মাঠের অভাবে মোবাইল আসক্তি বাড়ছে তরুণদের বেলাবো রহিমের কান্দি গ্রামের

বর্ণঢ্য জীবনের অধিকারী একরাম হোসেন বাদল ৬০ দশকে প্রগতিশীল ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নে যোগদান করেন। এরপর তিনি কমিউনিস্ট পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি জীবনের শেষদিন পর্যন্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি কৃষক ও ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কমিউনিস্ট পার্টি পলাশবাড়ি উপজেলা শাখার সভাপতি ছিলেন। তিনি আজীবন বিভিন্ন সামাজিক ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০