অনলাইন ডেস্ক
১৪ জানুয়ারী ২০২৬, ৬:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আইপিএল, বিগ ব্যাশ মাতানো বিধ্বংসী অলরাউন্ডার এবার বিপিএলে

বিপিএল মাতাতে আসছেন আইপিএল, বিগ ব্যাশ মাতানো ইংল্যান্ডের বিধ্বংসী অলরাউন্ডার ক্রিস ওকস। সিলেট টাইটান্সের জার্সিতে দেখা যাবে এই ইংলিশ তারকাকে। এরই মধ্যে প্লে-অফে খেলা নিশ্চিত করেছে ক্লাবটি। ইংল্যান্ডের এই অলরাউন্ডার বিশ্ব ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলেন নিয়মিতই। এবার এই তারকার দেখা মিলবে বিপিএলে।

দলটির উপদেষ্টা ফাহিম আল চৌধুরী এক পোস্টের মাধ্যমে ওকসকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন। ইংলিশ এই অলরাউন্ডারকে স্বাগত জানিয়েছেন তিনি সিলেট টাইটান্সে।

ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন ৩৬ বছর বয়সী ওকস। জিতেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপও। ইংল্যান্ডের হয়ে ৩৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ব্যাট হাতে ১২৫.৬৪ স্ট্রাইক রেটে ১৪৭ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৩১ উইকেট। সব টি-টোয়েন্টি মিলিয়ে ১৭০ ম্যাচে ১২৮.৫৫ স্ট্রাইক রেটে ১০৩১ রান করেছেন ওকস। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১৭৯ উইকেট।

আরও পড়ুন  সিলেটে তিন বাসের সংঘর্ষ, নিহত ২

সিলেট টাইটান্সের হয়ে এবারের আসরে খেলছেন ইংলিশ তারকা মঈন আলী। পাশাপাশি বিদেশিদের মধ্যে দলে আছেন আজমতউল্লাহ ওমরজাই, ইথান ব্রুকস, সালমান ইরশাদরা।

বিপিএলের এবারের আসরের সিলেট পর্ব শেষ হতেই প্লে-অফে খেলা নিশ্চিত করেছে সিলেট টাইটান্স। সোমবার (১২ জানুয়ারি) রংপুর রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে তারা। ৯ ম্যাচ খেলে ৫ জয় নিয়ে পয়েন্ট তালিকার তিনে অবস্থান তাদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০