অনলাইন ডেস্ক
১৪ জানুয়ারী ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এই মৌসুমে না হলেও পরের মৌসুমে চ্যাম্পিয়ন হবে নোয়াখালী: পাকিস্তানি পেসার

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবার অংশ নিয়েই কঠিন বাস্তবতার মুখে পড়ে নোয়াখালী এক্সপ্রেস। টুর্নামেন্টের শুরুতে প্রথম ছয় ম্যাচেই হেরে যায় নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। তবে সপ্তম ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পায় দলটি। এরপর ধারাবাহিকভাবে জয়ের ছন্দ ধরে রেখেছে নোয়াখালী এক্সপ্রেস। কাগজে-কলমে এখনো প্লে-অফে খেলার সুযোগ রয়েছে তাদের।

দলের পাকিস্তানি পেসার ইহসানউল্লাহ নোয়াখালীর সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, “খুব ভালো লাগছে, আবার বাংলাদেশে এসেছি। ভীষণ মজা করছি। আমাদের সমর্থকদের জন্য ভালো লাগছে—আমরা পরপর দুটি ম্যাচ জিতেছি। সামনে আরও দুটি ম্যাচ আছে। যদি রান রেট ভালো থাকে, তাহলে আমরা কোয়ালিফাই করতে পারব। রংপুর ও ঢাকার ম্যাচে যদি ঢাকা জেতে, তাহলে আমাদের সুযোগ থাকবে।”

আরও পড়ুন  কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের মৃত্যুর গুজব, যা জানা গেল

নোয়াখালী এক্সপ্রেস ভবিষ্যতে আরও শক্তিশালী দল হয়ে উঠবে বলেও বিশ্বাস করেন ইহসানউল্লাহ। তিনি বলেন, “বিপিএলে ওরা মাত্র এসেছে, নতুন দল। শেষটা ভালো হবে ইনশাআল্লাহ। এই মৌসুমে চ্যাম্পিয়ন না হলেও পরের মৌসুমে চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ।”

দলের তরুণ ব্যাটার শাহাদাত হোসেন দিপুর প্রশংসা করে এই পাকিস্তানি ক্রিকেটার বলেন, “আমাদের দলে দিপু নামে একজন ব্যাটার আছে, ওকে আমার অনেক পছন্দ।”

এ ছাড়া নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের ভূয়সী প্রশংসাও করেন ইহসানউল্লাহ। তার ভাষায়, “প্রধান কোচ খুবই ফ্রেন্ডলি। তিনি দলে দারুণ পরিবেশ বজায় রাখেন।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০