অনলাইন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ৬:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যাডমিন্টন খেলা শেষে বাড়ি ফেরা হলো না ২ তরুণের

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) রাত ১০টার দিকে পাংশা পৌর শহরের বিশ্বাসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পাংশা পৌর শহরের কুড়াপাড়া এলাকার ইব্রাহিমের ছেলে মিরাজ (১৮) ও একই এলাকার সাইদুলের ছেলে সজীব (১৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে ব্যাডমিন্টন খেলা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন দুই তরুণ। তারা রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কটি পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. রোকন উজ্জামান বলেন, স্থানীয়রা দুজনকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন  চাঁদাবাজির অভিযোগে বৈছাআ নেতা সাকিবসহ আটক ৩

পাংশা হাইওয়ে থানার ওসি মো. মাকসুদুর রহমান মিরাজ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে। তবে কী ধরনের গাড়ি দুর্ঘটনার সঙ্গে জড়িত ছিল, তা কেউ নিশ্চিতভাবে বলতে না পারায় যানবাহনটি শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির গাড়িটি তাদের চাপা দিয়ে চলে যায়। নিহত দুই তরুণের মরদেহ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০