অনলাইন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ৬:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এবার কোপা থেকেও রিয়ালের লজ্জার বিদায়

সুপারকোপায় বার্সেলোনার কাছে শিরোপা হারানোর হতাশা তখনও কাটেনি, তার মধ্যেই আরেকটি ধাক্কা। স্প্যানিশ ফুটবলের সবচেয়ে গৌরবময় ক্লাবটি যেন একের পর এক দুঃস্বপ্নে আটকে যাচ্ছে। সৌদি আরবে সুপারকোপা হাতছাড়া করার ক্ষত শুকানোর আগেই এবার কোপা দেল রে থেকেও বিদায়—তাও আবার তুলনামূলক দুর্বল আলবাসেতের কাছে। এক সপ্তাহের ব্যবধানে দুই ট্রফি থেকে ছিটকে যাওয়া শুধু পরাজয় নয়, রিয়াল মাদ্রিদের জন্য এটি এক গভীর অশনিসংকেত।

রিয়ালের বিদায়ে কোপা দেল রের রাউন্ড অব ১৬-এ ফুটবল মানচিত্রে সোনালি অক্ষরে নাম লেখাল আলবাসেতে। কার্লোস বেলমন্তে স্টেডিয়ামে নাটকীয় শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দেয় স্বাগতিকরা। ৯৪তম মিনিটে জেফথার দ্বিতীয় গোলই বেজে ওঠে রিয়ালের বিদায়ের ঘণ্টা।

রিয়ালের নতুন কোচ আলভারো আরবেলোয়ার অভিষেকটাও এর ফলে হলো হতাশার। বল দখলে থাকলেও ধারহীনতা ও অনুপ্রেরণার অভাব স্পষ্ট ছিল মাদ্রিদের খেলায়। শুরুতে ভ্যালভের্দের দুটি দূরপাল্লার শট ছাড়া উল্লেখযোগ্য কিছু তৈরি করতে পারেনি অতিথিরা। উল্টো সংগঠিত রক্ষণ ও দ্রুত পাল্টা আক্রমণে আলবাসেতে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়।

আরও পড়ুন  একই পরিবারের হিন্দিভাষী ১৪ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

৪২ মিনিটে জাভি ভিলারের শক্তিশালী হেডারে এগিয়ে যায় আলবাসেতে (১-০)। তবে বিরতির ঠিক আগে কর্নার থেকে মাস্তান্তুয়োনের ট্যাপ-ইনে সমতা ফেরায় রিয়াল (১-১)। দ্বিতীয়ার্ধে দুদলই আক্রমণে ওঠে-নামে, কিন্তু ম্যাচের মোড় ঘোরে কোচ আলবার্তো গঞ্জালেসের বদলিতে। রিকি, আগুস মেদিনা ও জেফথাকে নামিয়ে গতি ও তীক্ষ্ণতা বাড়ান তিনি।

৮২ মিনিটে কর্নারের ঝামেলা থেকে জেফথার ভলিতে আবার এগিয়ে যায় আলবাসেতে (২-১)। রিয়াল তখন সব শক্তি ঢেলে দেয় আক্রমণে। ৯০+১ মিনিটে আরেক সেট-পিস থেকে গনসালো হেডে গোল করে সমতা আনেন (২-২) — মনে হচ্ছিল ম্যাচ যাবে অতিরিক্ত সময়ে। কিন্তু শেষ কথা বলেন জেফথাই। পাল্টা আক্রমণে প্রথম শট ঠেকালেও রিবাউন্ডে বাঁকানো শটে জালের কোণ খুঁজে নেন তিনি—৯০+৪ মিনিট, ৩-২। উল্লাসে ফেটে পড়ে বেলমন্তে।

এই হারে কোপা দেল রে থেকে বিদায় নেয় রিয়াল মাদ্রিদ। আলবাসেতের জন্য এটি ঐতিহাসিক রাত—শৃঙ্খলা, সাহস আর কার্যকর ফিনিশিংয়ের পুরস্কার তারা পেল শেষ বাঁশির সঙ্গে সঙ্গে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০