অনলাইন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ৬:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিবাহবার্ষিকীতে ডিভোর্স লেটার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি

বলিউডের রুপালি পর্দা থেকে দীর্ঘদিন দূরে থাকলেও ব্যক্তিগত জীবনের এক মর্মান্তিক অধ্যায় নিয়ে ফের শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী সেলিনা জেটলি। তবে এবার কোনো সিনেমার গ্ল্যামার নয়, বরং ১৫ বছরের দাম্পত্য জীবনের করুণ পরিণতি এবং সন্তানদের ফিরে পাওয়ার হাহাকার তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। অভিনেত্রী নিজেই জানিয়েছেন, ১৫তম বিবাহবার্ষিকীর দিনে স্বামীর কাছ থেকে উপহার হিসেবে গহনা বা ফুলের বদলে পেয়েছেন বিবাহবিচ্ছেদের নোটিশ!

সম্প্রতি ইনস্টাগ্রামে এক দীর্ঘ পোস্টে নিজের জীবনের এই দুঃস্বপ্নের কথা তুলে ধরেন সেলিনা। তিনি জানান, ঘটনাটি ২০২৪ সালের সেপ্টেম্বরের। বিবাহবার্ষিকী উপলক্ষে স্বামী পিটার হাগ তাকে জানান, বিশেষ উপহার কিনতে তারা কাছের একটি পোস্ট অফিসে যাবেন। ভালোবেসে নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীকে সেখানে নিয়ে যান পিটার। কিন্তু সেই রোমান্টিক মুহূর্তটি এক নিমেষেই বিষাদে রূপ নেয়। পিটার কোনো উপহার নয়; বরং সেলিনার হাতে ধরিয়ে দেন ডিভোর্সের আইনি কাগজপত্র।

আরও পড়ুন  রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

স্বামীর এই আচরণের পর অস্ট্রিয়ায় টেকা দায় হয়ে পড়ে সেলিনার জন্য। তিনি সেই ভয়াল রাতের স্মৃতিচারণ করে লেখেন, ‘২০২৫ সালের ১১ অক্টোবর, রাত ১টা। নিজের মর্যাদা এবং সন্তানদের রক্ষা করতে প্রতিবেশীদের সহায়তায় কোনোমতে অস্ট্রিয়া ত্যাগ করি। সেই সময় আমার ব্যাংক অ্যাকাউন্টে সামান্য কিছু টাকা ছিল। সেই সম্বলটুকু নিয়েই ভারতে নিজের বাড়িতে আশ্রয় নিই।’

সেলিনার অভিযোগ, বিচ্ছেদের নোটিশ দিয়েই ক্ষান্ত হননি পিটার। বিয়ের বহু আগে ২০০৪ সালে কেনা সেলিনার নিজস্ব সম্পত্তিও পিটার নিজের বলে দাবি করছেন। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তিন সন্তানের সঙ্গে মাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। অভিনেত্রী দাবি করেন, সন্তানদের তার বিরুদ্ধে ‘ব্রেনওয়াশ’ করা হচ্ছে এবং ভয় দেখানো হচ্ছে।

বর্তমানে সন্তানদের ফিরে পেতে এবং নিজের অধিকার আদায়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০