অনলাইন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ৬:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা মধ্যে আকাশপথ বন্ধ করল ইরান

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় ইরান তার আকাশপথ বন্ধ করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বিভিন্ন ঘাঁটি থেকে আংশিক সেনা সরিয়ে নিয়েছে। পেন্টাগন ইরানের সেনা ঘাঁটি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর তালিকা প্রেসিডেন্ট ট্রাম্পকে জমা দিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।

ইরানের প্রধান বিচারপতি বলেছেন, যারা রাজপথে নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত তাদের দ্রুততম সময়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরান বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার পরিকল্পনা স্থগিত করেছে।

সত্তরের দশকের ইসলামী বিপ্লবের পর ইরান এ মুহূর্তে সবচেয়ে বড় অভ্যন্তরীণ অস্থিরতার মুখোমুখি। অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া বিক্ষোভ এখন সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে, কিন্তু প্রতিদিনই বহু সাধারণ মানুষ গুলিতে প্রাণ হারাচ্ছেন। নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।

আরও পড়ুন  প্রার্থীর প্রতিনিধির থেকে খাবারও নিতে পারবে না পুলিশ : স্বরাষ্ট্র উপদেষ্টা

ইরান প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছে যে তাদের ভূখণ্ড ব্যবহার করে কোনো হামলা হলে পাল্টা আঘাত আসবে। সৌদি আরবের আকাশপথ ব্যবহার করে ইরানে হামলা করা হবে না বলে আশ্বাস দিয়েছে রিয়াদ।

যুদ্ধ পরিস্থিতি এড়াতে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে সীমিত কূটনৈতিক যোগাযোগও এখন বন্ধ হয়ে গেছে। পূর্বনির্ধারিত আলোচনা স্থগিত করা হয়েছে কারণ ইরান বলেছে ক্রমাগত সামরিক হুমকির কারণে শান্তিপূর্ণ আলোচনার পরিবেশ নেই।

বিশ্বের বিভিন্ন দেশে ইরান ইস্যুতে প্রতিবাদ দেখানো হয়েছে। জার্মানির বার্লিনে হাজার হাজার প্রবাসী ইরানি আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে পদযাত্রা করেছেন। অন্যদিকে তেহরানে ব্রিটিশ দূতাবাসের বাইরে সমর্থকরা বিক্ষোভ করেছেন এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলবিরোধী স্লোগান দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০