অনলাইন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ৭:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেকআপ করলে সমস্যা, না করলেও সমস্যা!: হিমি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। ভক্তদের সঙ্গে আড্ডা দিতে প্রায়ই তিনি ফেসবুক লাইভে আসেন। তবে সম্প্রতি একটি লাইভে নিজের সাজগোজ নিয়ে এক ভক্তের মন্তব্যের জুতসই জবাব দিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। সেই লাইভের একটি অংশ তিনি রিলস আকারে শেয়ারও করেছেন, যা নিয়ে এখন নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনা।

ঘটনার সূত্রপাত লাইভ চলাকালীন এক ভক্তের মন্তব্যকে ঘিরে। ওই ভক্ত লিখেছিলেন, ‘চোখে মেকআপ না করলে আরও ভালো হতো।’ বিষয়টি চোখ এড়ায়নি হিমির। ভক্তের এমন মন্তব্যে খানিকটা হতাশ হয়েই তিনি বলেন, ‘আপনাদের কিছু না কিছু বলতেই হবে! মেকআপ না করলে বলেন মেকআপ করলে ভালো হতো, করলে বলেন না করলে ভালো হতো। কোনোভাবেই সবাইকে খুশি করা যাবে না।’ নিজের সাজের পক্ষে যুক্তি দিয়ে হিমি আরও বলেন, ‘আজকের ড্রেসের সঙ্গে ম্যাচ করে একটু সাজুগুজু করছি। করতে দেন না! সমস্যা কই?’

আরও পড়ুন  ‘বাংলাদেশ গ্রীন পার্টি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

হিমির সেই ভিডিওর নিচে মন্তব্যের ঝড় তুলেছেন নেটিজেনরা। সেখানে ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নাসির উদ্দিন নাজির নামের এক ভক্ত তাকে বলিউডের নায়িকার সঙ্গে তুলনা করে লিখেছেন, ‘আপু আপনাকে ওম শান্তি ওম ছবির দীপিকা পাড়ুকোনের মতো লাগে আমার কাছে।’ সাবিনা নামের একজন হিমির পক্ষ নিয়ে লিখেছেন, ‘একদম ঠিক বলেছেন আপু। মানুষের মন রক্ষা করে চলাটা পৃথিবীর কঠিনতম কাজ।’ অন্যদিকে কিবরিয়া বিন রহমান ও মো. রুবেল হাওলাদারের মতো ভক্তরা মনে করেন, হিমি ন্যাচারাল বিউটি, তাকে মেকআপ ছাড়াও সুন্দর লাগে।

তবে প্রশংসার ভিড়ে ভিন্নমতও ছিল। আকাশ সরকার নামের একজন লিখেছেন, ‘চোখের মেকআপটা বেশি হয়েছে।’ আবার সু দেব নামের এক নেটিজেন একটু খোঁচা দিয়েই মন্তব্য করেছেন, ‘কমেন্টের জন্যই তো লাইভে আসেন, এখন কমেন্ট করলেও সমস্যা।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০