অনলাইন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিখোঁজ ল্যান্ডোর সন্ধানে লাখ টাকার পুরস্কার ঘোষণা

দুবাইয়ে ৪৫ দিন ধরে নিখোঁজ একটি বিড়ালকে ফিরে পেতে ৩ হাজার দিরহাম (১ লক্ষ টাকা) পুরস্কার ঘোষণা করেছেন তার মালিক। ‘ল্যান্ডো’ নামের এই বিড়ালটি নিরাপদে ফিরে এলে তথ্যদাতাকে এই পুরস্কার দেওয়া হবে।

সাদা ও হালকা কমলা-বাদামি ছোপযুক্ত অ্যারাবিয়ান মাউ প্রজাতির বিড়াল ল্যান্ডো গত বছরের ২৯ নভেম্বর থেকে নিখোঁজ। সে দুবাই ল্যান্ড রেসিডেন্স কমপ্লেক্স (ডিএলআরসি) এলাকার ‘পার্ক প্লেস রেসিডেন্স’ থেকে হারিয়ে যায়।

ল্যান্ডোর মালিক পিটার হপকিন্স দুবাইয়ের একটি ব্রিটিশ কারিকুলাম স্কুলের সংগীত শিক্ষক। শীতকালীন ছুটিতে তিনি দেশের বাইরে গেলে তার সহকর্মী হেইলি রেইনোল্ডসের কাছে ল্যান্ডোর দেখভালের দায়িত্ব দিয়ে যান। তিনি ভুলবশত দ্বিতীয় তলার ব্যালকনির দরজা খোলা রাখায় ঘটে যায় এই দুর্ঘটনা।

হেইলি রেইনোল্ডস বলেন, ‘ও আমার তত্ত্বাবধানে ছিল বলে প্রচণ্ড অপরাধবোধে ভুগছি। আমার পাঁচটি বিড়াল ব্যালকনিতে অভ্যস্ত (তার বিড়ালগুলো ব্যালকনি দিয়ে বের হয় না), তাই দরজাটা বন্ধ করতে ভুলে যাই। সকালে উঠে দেখি, ল্যান্ডো নেই।’

দ্বিতীয় তলা থেকে পড়ে যাওয়ার কারণে ল্যান্ডো আহত বা মানসিকভাবে বিপর্যস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবু আশা ছাড়ছেন না তার মালিক হপকিন্স।

আরও পড়ুন  নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশকালে ‘আরাকান আর্মির’ ৩ সদস্য আটক

তিনি বলেন, ‘হয়তো কেউ ওকে আশ্রয় দিয়েছে, কিন্তু তারা সোশ্যাল মিডিয়ায় নেই বা জানে না যে ও নিখোঁজ।’

পুরস্কারের পরিমাণ বাড়িয়ে এলাকার বিভিন্ন স্থানে নিখোঁজ সংক্রান্ত পোস্টার টাঙানো হয়েছে। নিখোঁজের পর থেকেই রেইনোল্ডস প্রতিদিন আশপাশের এলাকায় খোঁজ চালাচ্ছেন। বিশেষ করে তার অ্যাপার্টমেন্টের পাশের পার্ক এবং আকিলা স্কুল সংলগ্ন এলাকায় নিয়মিত অনুসন্ধান চলছে।

এই মাসের শুরুতে দুবাই ফিরে এসে ল্যান্ডোর খোঁজে যোগ দিয়েছেন তার মালিক হপকিন্স। নিজের একমাত্র পোষা প্রাণীকে হারিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি বলেন, ‘ও ছাড়া বাড়িটা ভীষণ ফাঁকা লাগে। অনেক সময় মনে হয় চোখের কোণে ওকে দেখছি।’

ল্যান্ডোর সন্ধান পেতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দুই শিক্ষক। বিভিন্ন ভাষায় পোস্টার ছাপিয়ে তা এলাকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। একটি পোস্টারে লেখা রয়েছে, ‘মাইক্রোচিপযুক্ত- কোনো কলার নেই। ও খুব ভীতু। দয়া করে তাড়া করবেন না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০