অনলাইন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে দায়ের আঘাতে বিড়ালের পা ভেঙে দিলেন নারী, থানায় অভিযোগ

বরিশালের বাকেরগঞ্জে একটি বিড়ালকে দায়ের আঘাতে পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সালেহ আল রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি গৃহবধূ তানিয়া বেগমের পোষা বিড়ালকে মেরে ফেলার উদ্দেশ্যে তার প্রতিবেশী নাসিমা বেগম দা দিয়ে আঘাত করে। বিড়ালটির একটি পা ভেঙে যায় আঘাতে। এ নিয়ে প্রতিবাদ করায় ওই প্রতিবেশীর স্বামী আইউব মৃধা অকথ্য ভাষায় গালাগাল করেন তানিয়াকে।

আরও পড়ুন  মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১০

এ নিয়ে সোমবার বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন তানিয়া।

গৃহবধূ তানিয়া জানান, আহত বিড়ালটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে বিড়ালটি কিছুটা সুস্থ রয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সালেহ আল রেজা জানান, ভারি কোনো বস্তু দিয়ে বিড়ালটিকে আঘাত করা হয়েছে। বিড়ালটিকে চিকিৎসা দেওয়া হয়েছে। সুস্থ হতে কিছুটা সময় লাগবে।

এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ বলেন, ‘অভিযোগের তদন্ত চলছে। সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০