অনলাইন ডেস্ক
১৬ জানুয়ারী ২০২৬, ৩:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্রিকেটারদের বহিষ্কারের স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসিফপত্নী

সম্প্রতি দেশের ক্রিকেটে হঠাৎ করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর সূচনা হয় মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে। এরপর একে একে আলোচনায় আসে আরও কয়েকটি বিষয় ও নাম। এর মধ্যে ছিল বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে মন্তব্য করা বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম এবং একই সঙ্গে বিসিবির আরেক পরিচালক ও গায়ক আসিফ আকবর।

এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে গায়ক আসিফ আাকবরের স্ত্রী বেগম সালমা আসিফ বিপিএল বর্জনকারী ক্রিকেটারদের বিষয়ে কঠোর অবস্থানের কথা বলেন।

তিনি লেখেন, বিপিএল খেলা বর্জনকারী খেলোয়াড়রা যদি আন্তর্জাতিক পর্যায়ের হন, তবে তাদের জাতীয় দল থেকেও বহিষ্কার করা উচিত।

আরও পড়ুন  কথিত ডিবি পুলিশের পরিচয়ে চাঁদাবাজি ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য, গাজীপুরের ৩৮ নম্বর ওয়ার্ডে চরম আতঙ্ক

স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, অনেক নতুন খেলোয়াড় রয়েছে, যারা সুযোগ পেলে ইনশাআল্লাহ জাতীয় দলে খেলে দেশের সুনাম অর্জন করতে পারবে।

বিসিবি পরিচালকের স্ত্রীর এমন মন্তব্য অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়- কেউ সমর্থন করছেন, কেউ আবার সমালোচনা করছেন।

এদিকে বিপিএলে বৃহস্পতিবার খেলা বন্ধ থাকলেও শুক্রবার (১৬ জানুয়ারি) থেকে পুনরায় ম্যাচ শুরু হয়েছে। বৃহস্পতিবার দিনভর নানা নাটকীয় ঘটনার পর বিসিবি ও ক্রিকেটাররা বিপিএল খেলা চালিয়ে নেওয়ার বিষয়ে একমত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০