অনলাইন ডেস্ক
২৪ জানুয়ারী ২০২৬, ৪:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা কলেজে উত্তেজনা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্কুলিং মডেলের বিরুদ্ধে মিছিলের জের ধরে ঢাকা কলেজে অনার্স ও উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের হল পাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও হাতাহাতির ঘটনা ঘটে।

স্কুলিং মডেলের বিরোধিতা করে রাত সোয়া এগারোটার দিকে কলেজের ইন্টারের শিক্ষার্থীরা একটি মিছিল বের করে। এ সময় তারা ‘স্কুলিং এর ঠিকানা; ঢাকা কলেজে হবে না, তুমি কে আমি কে; ডিসিয়ান’ স্লোগান দেন।

মিছিলটি হল পাড়া ঘুরে সাউথ হলের সামনে আসলে অনার্সের শিক্ষার্থীরা বাধা দেয়। এ সময় তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ আসলে শিক্ষার্থীদের তোপের মুখে ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন তারা। এরপর হল প্রভোস্টদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুন  বেনাপোল ক্রীড়া সংস্থা (BKS) এর উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠানে।

ঢাকা কলেজের স্নাতকের শিক্ষার্থী রাহুল আমিন বলেন, তারা হঠাৎ করে মধ্যরাতে অনার্সের বিপক্ষে উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। আমাদের পরীক্ষা ছিল, আমরা পড়ছিলাম। এর মধ্যেই মিছিল বের করেছে। আমরা এর প্রতিবাদে পাল্টা মিছিল বের করি।

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক উচ্চমাধ্যমিকের এক শিক্ষার্থী বলেন, ঢাকা কলেজের অস্তিত্ব রক্ষা পাওয়ায় আমরা আনন্দ মিছিল বের করেছিলাম। পরে অনার্সের ভাইয়েরা আমাদের মিছিলে বাধা দেয়। কেন তারা মিছিলে বাধা দিয়েছে আমরা জানি না।

এ বিষয়ে বিজয় ২৪ হলের হল প্রভোস্ট সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, রাত দশটার সময় ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে একটি মিছিল বের করেছিল। পরে অনার্সের ছেলেরাও বের হয়েছে এবং তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। এরপর সমঝোতার মাধ্যমে আমরা ইন্টারের ছেলেদের হলে পাঠিয়ে দেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১০

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১১

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১২

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৩

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৪

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৫

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৬

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১৭

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৮

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৯

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

২০