অনলাইন ডেস্ক
২৪ জানুয়ারী ২০২৬, ৪:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাছের ঘের থেকে বস্তাভর্তি ফেনসিডিল উদ্ধার

সাতক্ষীরার কালীগঞ্জে একটি মাছের ঘের থেকে বস্তাভর্তি ৩২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাব-৬। এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬-এর সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি দল বাগবাটি এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় মো. ফারুক হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি কালীগঞ্জ উপজেলার দাদপুর গ্রামের বাসিন্দা এবং মো. আব্দুর রহিমের ছেলে।

আরও পড়ুন  সহকারী শিক্ষিকাকে হেনস্তার অভিযোগের ঘটনায় সংবাদ সম্মেলন

র‍্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তির হেফাজত থেকে বস্তাভর্তি ৩২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে জব্দ করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যসহ তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১০

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১২

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৩

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৪

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৫

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৬

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৭

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

১৯

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

২০