অনলাইন ডেস্ক
২৪ জানুয়ারী ২০২৬, ৯:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বিরকে হত্যা’

কারওয়ান বাজারের চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরেই স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।

তিনি বলেন, কারওয়ান বাজার এলাকায় প্রকাশ্যে ও গোপনে ৮-৯টি চক্র চাঁদাবাজি করছে। চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে দিলীপ ওরফে বিনাশের নির্দেশে মুছাব্বিরকে হত্যা করা হয়।

শফিকুল ইসলাম আরও বলেন, ‘আমরা এই চক্রগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করছি এবং শিগগিরই অভিযান শুরু করব।’

আজিজুর রহমান মুছাব্বির স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। গত ৭ জানুয়ারি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সংলগ্ন স্টার কাবাবের পাশের গলিতে তাকে গুলি করে হত্যা করা হয়। পরদিন তার স্ত্রী তেজগাঁও থানায় ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেন।

আরও পড়ুন  রোলার চাপায় খেলার বয়সেই থেমে গেল শিশু আজিমের জীবন

এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ১১ জানুয়ারি জিন্নাত (২৪), আব্দুল কাদির (২৮), মো. রিয়াজ (৩১) ও মো. বিলাল নামে চারজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গতকাল নরসিংদী থেকে রহিম নামে আরেক সন্দেহভাজন শুটারকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে ডিবি প্রধান বলেন, ‘তাদের রাজনৈতিক কর্মী না বলে চাঁদাবাজ বলাই শ্রেয়। চাঁদাবাজদের কোনো রাজনৈতিক আদর্শ নেই। তারা চাঁদাবাজির স্বার্থেই বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে আশ্রয় নেয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১০

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১১

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১২

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৩

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৪

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৬

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৭

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৮

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৯

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

২০