অনলাইন ডেস্ক
২৫ জানুয়ারী ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সভাপতির অসহযোগিতায় নিয়োগ স্থগিত : শিক্ষার্থীদের বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে শিক্ষক নিয়োগে সভাপতির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে উঠেছে। তার অনুপস্থিতির কারণেই আজকের বোর্ডটি স্থগিত করা হয়েছে এমনটি জানিয়েছে প্রশাসন।

রোববার (২৫ জানুয়ারি) এ নিয়োগ বোর্ড বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

দুপুর ২টার দিকে ক্যাম্পাসের বটতলা প্রাঙ্গণে জড়ো হয়ে মিছিল করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় তারা নিয়োগ বোর্ড স্থগিতের উপযুক্ত কারণ দেখাতে বলেন। জাতীয় নির্বাচনের পূর্বেই নিয়োগ সম্পন্নের দাবি জানান তারা।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, বিভাগের সভাপতি আমাদের আশ্বস্ত করেছিলেন তিনি উপস্থিত থাকবেন। তবে আজ তিনি আসেননি। আমাদের বোর্ডের বাকি ৩ সদস্য উপস্থিত ছিলেন। প্রার্থীরাও নির্দিষ্ট সময় উপস্থিত ছিলেন। অতি সত্বর সভাপতির সঙ্গে যোগাযোগ করে পুনরায় বোর্ডটি অনুষ্ঠিত হবে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন  কমিউনিস্ট নেতা বীরমুক্তিযোদ্ধা বাদলের জীবনাবসান, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সভাপতির অসহযোগিতায় নিয়োগ স্থগিত : শিক্ষার্থীদের বিক্ষোভ
সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন করেনি পরিবার : স্বরাষ্ট্র মন্ত্রণালয়
এ বিষয়ে জানতে ড. রশিদুজ্জামানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেশনজটের অন্যতম প্রধান কারণ শিক্ষক সংকট।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রশিবির, খেলাফত ছাত্র মজলিস, ইবি সংস্কার আন্দোলনের নেতাকর্মীসহ জার্নালিজম বিভাগের শিক্ষার্থীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০