অনলাইন ডেস্ক
২৭ জানুয়ারী ২০২৬, ৭:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৯ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে এই রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে।

কালবেলাকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব স্টেশন মাস্টার আবু ইউসুফ।

তিনি বলেন, আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) আসার পর বগি লাইন থেকে উদ্ধার করা হয়। দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে ট্রেন চলাচল শুরু হয়েছে।

এর আগে, মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রেলওয়ে সূত্র জানায়, রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল’ ট্রেনটি ভৈরব স্টেশনের ১ নম্বর লাইন থেকে ২ নম্বর লাইনে ক্রসিং করার সময় আউটার এলাকায় একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে রেললাইনটি সম্পূর্ণ ব্লক হয়ে পড়লে ওই রুট দিয়ে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সকাল ৭টার দিকে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

আরও পড়ুন  আশুলিয়ায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

এদিকে এই দুর্ঘটনার ফলে আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস, এগারসিন্দুর এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে আটকা পড়ে। এছাড়া কিশোরগঞ্জগামী এগারসিন্দুর, সিলেটগামী পারাবত এক্সপ্রেস, ঢাকাগামী চট্টগ্রাম মেইল ও তূর্ণা নিশীথা এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন আশপাশের বিভিন্ন স্টেশনে আটকে থাকে। এতে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের শিকার হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০