অনলাইন ডেস্ক
২৯ জানুয়ারী ২০২৬, ৪:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলার অভিযোগ

ফরিদপুরের মধুখালীতে স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের দস্তরদিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন আবিদ হাসান রবিন (২৭) ও আলিফ হাসান (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার খানের ফুটবল প্রতীকের নির্বাচনী ব্যানার লাগাতে জাহাপুর ইউনিয়নের দস্তরদিয়া এলাকায় গেলে পূর্ব শত্রুতার জেরে জিহাদ নামে এক ব্যাক্তি কয়েকজনকে নিয়ে তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তারা দুইজন গুরুতর আহত হন।

আহত আবিদের চাচা বলেন, আবিদ হাসান রবিন ও আলিফ হাসানকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে এই আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার খানের পক্ষ থেকে ফরিদপুর পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে হামলাকারীকে বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের সমর্থক বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন  সেভেন সিস্টার্স রাজ্যে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬

এ বিষয়ে মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মানিক কালবেলাকে বলেন, আমাদের কোন নেতা, কর্মী বা সমর্থক কোন বিশৃঙ্খলা বা আইন পরিপন্থী কাজের সঙ্গে সম্পৃক্ত নয়। আমরা সবাইকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছি। এছাড়া জিহাদ নামে ঐ এলাকাতে আমাদের কোন নেতা বা কর্মী নেই।

ফরিদপুরের মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আবিদ হাসান রবিন ও আলিফ হাসান নামে দুই যুবকের ওপর হামলার খবর পেয়েছি। তাদের প্রতিবেশী জিহাদ এই হামলা করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০