অনলাইন ডেস্ক
৩১ জানুয়ারী ২০২৬, ৫:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে এবার আনসার ক্যাম্পে ককটেল নিক্ষেপ

গোপালগঞ্জ জেলা শহরের নিরাপত্তা ব্যবস্থার ওপর ফের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এবার আনসার ও ভিডিপি ব্যাটালিয়ন জেলা সদর দফতরে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে জেলা শহরের বেদগ্রাম মোড়ে অবস্থিত আনসার ও ভিডিপি জেলা সদর দফতরে এই ঘটনা ঘটে।

বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আনসার ক্যাম্পের ভেতরে দুটি ভবনের মাঝখানের ফাঁকা জায়গায় হাতে তৈরি একটি ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে ক্যাম্পের সদস্য ও আশপাশের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। তবে অন্ধকারে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

আরও পড়ুন  মসজিদের কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

আরও পড়ুন: গোপালগঞ্জ জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, ‘দুর্বৃত্তরা আনসার ক্যাম্পের ভেতরে দুটি ভবনের মাঝখানে একটি ককটেল নিক্ষেপ করে। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

উল্লেখ্য, এর আগে গত ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় এবং ২৮ জানুয়ারি রাতে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরপর এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০