অনলাইন ডেস্ক
১ ফেব্রুয়ারী ২০২৬, ৭:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বন্ধ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, মিটিং-মিছিলে সিএমপির কড়া নিষেধ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো ৮ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন শ্রমিক ও কর্মচারীরা।

রোববার (০১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে বন্দরের কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। কর্মবিরতির ফলে বন্দরের বিভিন্ন টার্মিনালে জেটিতে নোঙর করা জাহাজ থেকে কার্গো ও কনটেইনার ওঠানো-নামানো এবং বন্দর চত্বর থেকে পণ্য ডেলিভারি পুরোপুরি বন্ধ রয়েছে।

এদিকে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) বন্দর এলাকায় সব ধরনের মিছিল, সভা-সমাবেশ ও মানববন্ধনের ওপর ৩০ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে। রোববার সন্ধ্যায় সিএমপি কমিশনার হাসিব আজিজ এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানান। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

জেনারেল কার্গো বার্থ (জিসিবি) টার্মিনালের বার্থ অপারেটররা জানান, শ্রমিক ও কর্মচারীরা কর্মবিরতিতে যাওয়ায় জিসিবি জেটিতে থাকা একটি কনটেইনারবাহী জাহাজসহ মোট চারটি জাহাজের পণ্য খালাস কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে।

আরও পড়ুন  কুখ্যাত এপস্টেইন ও একাধিক নারীর সঙ্গে নতুন ছবি প্রকাশকে পাত্তা দিচ্ছেন না ট্রাম্প

চট্টগ্রাম বন্দর রক্ষা ঐক্য পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, জিসিবি, সিসিটি ও এনসিটিসহ বন্দরের সব টার্মিনালে কার্যক্রম বন্ধ রয়েছে। পাশাপাশি আন্দোলনকারীরা প্রশাসনিক কার্যক্রমেও আজ আট ঘণ্টার কর্মবিরতি পালন করছেন।

সিএমপির গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৮-এর ২৯ ও ৩০ ধারার আওতায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষিদ্ধ এলাকাগুলোর মধ্যে রয়েছে বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নম্বর জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলা ক্রসিংসহ বন্দরসংলগ্ন বিভিন্ন এলাকা। রোববার আন্দোলনরত শ্রমিকরা এসব এলাকায় বিক্ষোভ মিছিল করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০