অনলাইন ডেস্ক
৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাশিয়ার নতুন হামলায় কাঁপছে ইউক্রেন

রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী খারকিভে জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, শীতকালীন আবহাওয়ায় এক সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হতেই রাশিয়া এই আক্রমণ শুরু করেছে। খবর আল জাজিরার।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা মঙ্গলবার জানান, রাতভর রাশিয়া ৪৫০টিরও বেশি ড্রোন এবং ৬০টির অধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তিনি অভিযোগ করেন, মস্কো ইচ্ছাকৃতভাবে তাপমাত্রা কমে যাওয়ার অপেক্ষায় ছিল এবং এখন কঠোর শৈত্যপ্রবাহের মধ্যে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিটশকো জানান, রাজধানীতে তাপমাত্রা মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াসে (১.৪ ডিগ্রি ফারেনহাইট) নেমে যাওয়ায় ১,১৭০টি আবাসিক ভবন তাপ সরবরাহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর টকাচেঙ্কো টেলিগ্রামে বলেন, ‘কঠিন শীতে রাজধানীতে আরেকটি ব্যাপক হামলা চালানো হয়েছে।’ হামলায় শহরের ৫টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩টি আবাসিক ভবন এবং একটি কিন্ডারগার্টেন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কিয়েভের একটি আবাসিক ভবনের উপরের তলায় আগুন লেগে যাওয়ার দৃশ্য। অপ্রমাণিত গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, রাজধানীর দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রও হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

কিয়েভে অন্তত দুজন এবং খারকিভে আরও দুজন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে বলেছিলেন, রাশিয়া শীতের কঠিন আবহাওয়ায় ইউক্রেনের শহরগুলোতে হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রায় আক্রমণ শুরুর পর থেকে প্রতি শীতেই রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

আরও পড়ুন  ইরান যুদ্ধের মধ্যেই আরেক দেশে অভিযান শুরু করল যুক্তরাষ্ট্র

ইউক্রেনীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০