অনলাইন ডেস্ক
৪ ফেব্রুয়ারী ২০২৬, ২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানের জন্য আইসিসির ‘নতুন’ মিশন

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পাকিস্তান ক্রিকেট দল এখন শ্রীলঙ্কায়। দেশটির সরকার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিলেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে এখনও অনড়। আর এই সিদ্ধান্তে বড় বিপাকে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এমন পরিস্থিতিতে টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটিকে বাঁচাতে এবার নতুন মিশনে নেমেছে আইসিসি। পাকিস্তানকে রাজি করাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যে কোন মূল্যেই পিসিবিকে রাজি করাতে আসরে নামানো হয়েছে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে।

‘রেভস্পোর্টস’-এর প্রতিবেদন অনুযায়ী, সংকট নিরসনে আইসিসি চেয়ারম্যান জয় শাহর সহকারী ও সিঙ্গাপুর ক্রিকেট সংস্থার প্রতিনিধি ইমরান খাজাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার মূল কাজ হলো পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনা করে ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে রাজি করানো।

পিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে আইসিসিকে বয়কটের চিঠি না দিলেও, আইসিসি আগেভাগেই বরফ গলানোর চেষ্টা করছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে না গড়ালে শুধু পিসিবি নয়, বড় ধরনের আইনি ও আর্থিক জটিলতায় পড়বে আইসিসিও। সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে আইসিসির চার বছরের চুক্তিতে ভারত-পাকিস্তান ম্যাচের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত এই ‘হাইভোল্টেজ’ লড়াইয়ের কারণেই সম্প্রচারস্বত্বের অঙ্ক আকাশচুম্বী হয়েছিল।

এখন পাকিস্তান যদি সত্যিই ম্যাচটি বয়কট করে, তবে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে সম্প্রচারকারীরা। সেক্ষেত্রে চুক্তিভঙ্গের অভিযোগে তারা আইসিসিকে কাঠগড়ায় দাঁড় করাতে পারে। তাই টুর্নামেন্টের জৌলুস ও নিজেদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই পিসিবিকে মানাতে মরিয়া হয়ে উঠেছে আইসিসি।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। এবারের আসরের দুই আয়োজক দেশ ভারত এবং শ্রীলঙ্কা। প্রথম দিনেই মাঠে নামবে ভারত। মুম্বাইয়ে সেদিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। একই দিন কলম্বোয় নেদারল্যান্ডসের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচ। ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি হওয়ার কথা ১৫ই ফেব্রুয়ারি, শ্রীলঙ্কার কলম্বোতে।

Facebook Comments Box
আরও পড়ুন  রাজশাহীতে এবার এত বেশি মানুষকে সাপে কাটছে কেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০