অনলাইন ডেস্ক
৫ ফেব্রুয়ারী ২০২৬, ১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচিত হলে সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই হবে না : কায়কোবাদ

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর পরিচালিত হবে। এখানে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজদের ঠাঁই হবে না। মানুষের ওপর জুলুম করার কারণে আওয়ামী লীগের পতন হয়েছে। আমরা যদি একই কাজ করি, তাহলে আমাদের পরিণতি তাই হবে। আগে থেকেই আমাদের সংশোধন হতে হবে।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে মুরাদনগরের রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, আল্লাহ আমাকে আপনাদের ভোটে ৫ বার এমপি বানাইছে, মন্ত্রী বানাইছে। আওয়ামী লীগের এত ষড়যন্ত্রের পরে দেশে আনছে, নির্বাচন করার সুযোগ করে দিছে। আমি যদি আল্লাহর রাস্তায় নিজেকে কোরবানি করে দেই তবুও ঋণ শোধ হবে না।

তিনি আরও বলেন, আপনারা আমার জন্য দোয়া করেছেন, রোজা রেখেছেন- আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আশা করি আপনারা আগে যেভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এবারও অতীতের থেকে বেশি ভোট দিয়ে বিজয়ী করবেন।

পথসভায় নারী-পুরুষ ও তরুণদের উপস্থিতিতে দাদাভাই দাদাভাই, ধানের শীষ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মোল্লা, নজরুল ইসলাম, তছু মিয়া ও আহবায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু।

Facebook Comments Box
আরও পড়ুন  সামনে এলো বাবলা হত্যার চাঞ্চল্যকর তথ্য

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০