অনলাইন ডেস্ক
৯ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমরা জয়ী হলে মেয়েদেরকে বিনামূল্যে শিক্ষা দেওয়া হবে: জুবাইদা রহমান

বিএনপি ক্ষমতায় এলে বিনামূল্যে শিক্ষা সম্প্রসারণ ও মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান।

রবিবার রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে নারী, শিক্ষা, স্বাস্থ্য ও সেবা-বিষয়ক এক আলোচনা ও চা–চক্রে এ কথা জানান জুবাইদা রহমান।  লেডিজ অব গুলশান, বনানী, বারিধারা, ডিওএইচ ও নিকেতনের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

নারীর অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন অসম্পূর্ণ উল্লেখ করে জুবাইদা রহমান বলেন, ‘দেশের মোট জনসংখ্যার ৫১ শতাংশ নারী। দেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।  দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে অবদান রাখতে হবে। নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন পূর্ণতা পায় না।’

স্বাস্থ্য খাত নিয়ে বক্তব্য দিতে গিয়ে জুবাইদা রহমান বলেন, ‘চিকিৎসার অভাবে সন্তান জন্মদানের সময় অনেক মা অকালে প্রাণ হারান। আমাদের পরিকল্পনায় রয়েছে, প্রতিটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদভাবে সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করা। মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যব্যবস্থার দিকে বিশেষভাবে নজর দেওয়া হবে।’

নারীদের নিরাপত্তা ও কর্মপরিবেশ প্রসঙ্গে জুবাইদা রহমান বলেন, ‘কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের প্রতিনিয়ত নানা ধরনের হয়রানির মুখে পড়তে হয়। অনেক নারী নিরাপত্তাহীনতার কারণে স্বস্তিতে চলাচল করতে পারেন না। গার্মেন্টস খাতের হাজারো নারী কর্মীর রাতের চলাচলও নিরাপদ নয়।’

সবেতনে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা হবে জানিয়ে বিএনপি চেয়ারম্যানের সহধর্মিণী বলেন, ‘পাশাপাশি নিরাপদ আবাসন, যাতায়াত ব্যবস্থা এবং কর্মস্থলে ডে–কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যাতে প্রতিটি মা নিশ্চিন্তে কাজ করতে পারেন।’

আরও পড়ুন  মৃত্যুর আগে নিজের শেষ বক্তৃতায় যা বলেছিলেন খামেনি

বয়োজ্যেষ্ঠ নারীদের প্রসঙ্গ টেনে জুবাইদা রহমান বলেন, ‘আজ মনে পড়ে সেই বয়োবৃদ্ধ নারীর কথা, যাঁকে শিকলে করে বেঁধে একটি বৃদ্ধাশ্রমের গেটে দিয়ে আসে তার পরিবারের লোকজন। সেই মাকে আমরা জানাতে চাই, পিতা-মাতার ভরণপোষণ আইনের কার্যকর বাস্তবায়ন করা হবে।’

নারীদের সহায়তায় বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়ে জুবাইদা রহমান বলেন, ‘আমরা নারী সাপোর্ট সেল গড়ে তুলব। উদ্যোক্তা নারীদের আর্থিক ও দক্ষতা উন্নয়নে সহায়তা দেওয়া হবে। অনানুষ্ঠানিক অর্থনৈতিক খাতে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে। সুপরিকল্পিত রাজনৈতিক উদ্যোগের মাধ্যমেই এসব সমস্যার সমাধান সম্ভব।’

আলোচনা সভায় বক্তারা এলাকার পরিবেশ, যানজট ও পরিবহন খাতের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ বিষয়ে জুবাইদা রহমান বলেন, এসব সমস্যার সুনির্দিষ্ট ও সুপরিকল্পিত সমাধান বিএনপির ইশতেহারে তুলে ধরা হয়েছে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত বিজ্ঞানী অধ্যাপক হাসিনা খান, স্থপতি ও পাইলট ক্যাপ্টেন ইয়াসমিন, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক নায়লা জামান।

গুলশান সোসাইটির পক্ষ থেকে উদ্যোক্তা শায়লা রহমান, তারকা শেফ আল্পনা হাবিব, বনানী সোসাইটি থেকে নারী উদ্যোক্তা ও সমাজকর্মী জেবুন নাহার মঈন, বারিধারা সোসাইটি থেকে নাজমা ইসলাম, নিকেতন সোসাইটি থেকে সারজানা সুলতানা, পুরাতন ডিওএইচএস থেকে সিমিন এম আখতার, মহাখালী ডিওএইচএস থেকে নাজনীন আকবর হক, সেনানিবাস এলাকা থেকে সৈয়দা শাহরিয়া সামাদ, বারিধারা ডিওএইচএস থেকে ফরিদা ইয়াসমিন বক্তব্য দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০