অনলাইন ডেস্ক
১১ ফেব্রুয়ারী ২০২৬, ৬:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গরুর মাংস কিনতে না পেরে চিঠি পাঠালেনঃপ্রধান উপদেষ্টার কাছে

১৩তম জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ গণভোটকে সামনে রেখে ‘দেশের চাবি, আপনার হাতে’ স্লোগানে দেশজুড়ে চালানো প্রচারণার অংশ হিসেবে এসব মন্তব্য সংগ্রহ করা হয়। ‘ভোটের গাড়ি’র বিশেষ জনমত বাক্সে জমা পড়া ৪০ হাজারের বেশি হাতে লেখা চিরকুট দেশের ইউনিয়ন, উপজেলা ও জেলা সদরের প্রায় ২ হাজার ১৬৯টি স্পট থেকে সংগ্রহ করা হয়েছে।

প্রধান উপদেষ্টার দপ্তর সূত্র জানায়, মোট ৪০ হাজার ২০৬টি মন্তব্যের মধ্যে সবচেয়ে বেশি এসেছে ঢাকা বিভাগ থেকে ১০ হাজার ২১৬টি। এরপর চট্টগ্রাম বিভাগ থেকে ৬ হাজার ৬টি, রাজশাহী থেকে ৫ হাজার ৭৩৮টি, খুলনা থেকে ৪ হাজার ৬৭৮টি, রংপুর থেকে ৩ হাজার ৬০৫টি, বরিশাল থেকে ২ হাজার ১২৪টি, ময়মনসিংহ থেকে ১ হাজার ৭৯৯টি এবং সিলেট বিভাগ থেকে ১ হাজার ৬৫১টি মন্তব্য জমা পড়েছে।

এই মন্তব্যগুলোতে উঠে এসেছে জুলাই হত্যাকাণ্ডের বিচার, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন, রাষ্ট্রীয় সংস্কারসহ নানা সামাজিক ও ব্যক্তিগত সংকটের কথা। কোথাও ফুটে উঠেছে স্বপ্ন, কোথাও ক্ষোভ, কোথাও আবার জীবনের গভীর কষ্ট।

আরও পড়ুন  পাশাপাশি খোঁড়া হচ্ছে তিন কবর, শোকে স্তব্ধ পুরো গ্রাম

গাজীপুরের ১০ বছর বয়সী শিশু রাফা লিখেছে একটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্নের কথা। অন্যদিকে ঠাকুরগাঁওয়ের এক দিনমজুর সিন্ডিকেটের কারণে গরুর মাংস কিনে খেতে না পারার বেদনা তুলে ধরেছেন। কুমিল্লা ও চট্টগ্রামের ভোটাররা সুষ্ঠু নির্বাচনী পরিবেশ এবং কর্মস্থল থেকে ছুটি নিয়ে ভোট দেওয়ার সুযোগ চেয়েছেন।

বরিশাল থেকে শিক্ষক সাদিক শিক্ষকদের মানোন্নয়নের দাবি জানিয়েছেন। পিরোজপুরের একাধিক মন্তব্যে উঠে এসেছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান। দিনাজপুরের নারীরা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার কথা উল্লেখ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্ষণ মামলার দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এসব মন্তব্য পড়ে “অত্যন্ত উচ্ছ্বসিত” হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জনগণের অকৃত্রিম ভালোবাসা ও সরাসরি মতামতকে তিনি “অমূল্য সম্পদ” হিসেবে অভিহিত করেছেন। এ কারণে কোনো ধরনের কাটছাঁট ছাড়াই প্রশংসা, পরামর্শ, সমালোচনা ও নিন্দাসহ সব মন্তব্য অবিকৃতভাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০