অনলাইন ডেস্ক
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দুই মামলা

শেরপুরে জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দুই মামলা

 

  • সামরুল হক, জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৪
শেরপুরে রাজনৈতিক সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে জামায়াতের সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি নিয়ে জেলায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা যায়, শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গত ২৮ জানুয়ারি উপজেলা প্রশাসনের উদ্যোগে এক নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনকে ঘিরে আয়োজিত ওই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালে চেয়ার বসানো ও আসন বিন্যাসকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা ধাক্কাধাক্কি ও সংঘর্ষে রূপ নেয়।

 

সংঘর্ষে বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ ওঠে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে হয়। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনার জেরে ঝিনাইগাতী উপজেলার শালচুড়া গ্রামের আমজাদ ও ভারুয়া গ্রামের হাসিবুল হাসান শান্ত বাদী হয়ে ১০ ফেব্রুয়ারি ঝিনাইগাতী সিআর আমলি আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন। মামলা দুটি সিআর-৬১ ও সিআর-৬২ নম্বরে রুজু হয়েছে।

আরও পড়ুন  অনলাইন জুয়ার ‘হোতা’ মুকুল গ্রেপ্তার

মামলায় শ্রীবরদী উপজেলার পশ্চিম তাতীহাটি এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে আজহারু ইসলাম মিস্টার (৫০) কে প্রধান আসামি করা হয়েছে। দুই মামলায় মোট ২৪৪ জনকে স্বনামে এবং আরও ৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ফলে সহস্রাধিক নেতাকর্মী মামলার আওতায় পড়েছেন বলে জানা গেছে।

এদিকে এর আগে জামায়াত নেতা রেজাউল করিম হত্যা মামলায় নিহতের স্ত্রী মারজিয়া বেগম বাদী হয়ে সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের শ্রীবরদী উপজেলা ও ঝিনাইগাতী উপজেলার ২৩১ জন নেতাকর্মীকে স্বনামে এবং আরও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। তবে পরবর্তীতে সাবেক এমপি মাহমুদুল হক রুবেলসহ অধিকাংশ আসামি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

সাম্প্রতিক এসব মামলা ও পাল্টাপাল্টি অভিযোগকে কেন্দ্র করে শেরপুরের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন ঘনিয়ে আসায় এলাকায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়ে উঠছে, যার প্রভাব মাঠপর্যায়ের কর্মী-সমর্থকদের মধ্যেও প্রতিফলিত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০