অনলাইন ডেস্ক
২২ ফেব্রুয়ারী ২০২৬, ৬:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিদিন একসঙ্গে ৬ হাজার মানুষের সাতক্ষীরায় আহ্ছানিয়া মিশনে ইফতার

সাতক্ষীরায় আহ্ছানিয়া মিশনে প্রতিদিন একসঙ্গে ইফতার করেন ছয় হাজার মুসল্লি। দিনভর ইফতার তৈরিতে চলে বিশাল কর্মযজ্ঞ। মাগরিবের আজানের আগেই দূর-দুরান্ত থেকে ছুটে আসেন মুসল্লিরা। মহান আল্লাহ’র সন্তুষ্টির আশায় ৯০ বছর ধরে প্রতি রমজানে মাসজুড়ে চলে এ আয়োজন।

ইফতার তৈরি শেষে খাবার বণ্টন করা শুরু করেন স্বেচ্ছাসেবকরা। বিশাল ময়দানে সারি সারি গ্লাস প্লেটে বণ্টন হয় সাত পদের ইফতার। থাকে সিংগাড়া, সিদ্ধ ডিম, কলা, ছোলা, ফিরনি, খেজুর, চিড়া সহ বিভিন্ন পুষ্টিকর খাবার।

মাগরিবের আগেই দূর দূরান্ত থেকে ছুটে আসেন মুসল্লিরা। ইফতার আয়োজনে অংশ নিতে হাজার হাজার মুসল্লিতে পরিপূর্ণ হয় মাঠ।

আহ্ছানিয়া মিশনের এই ময়দানে দৈনিক ইফতার করেন ছয় হাজার মুসল্লি। যার সবটাই আয়োজন হয় দানের অর্থ দিয়ে।

সাতক্ষীরার কালিগঞ্জের নলতাআহ্ছানিয়া মিশনের সহকারি সম্পাদক আবুল ফজল বলেন, ইফতার আয়োজনের জন্য প্রতিদিন প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা খরচ হয়। কেউ এই খরচ এককভাবে বহন করেন। আবার কোন কোন দিন অনেকজন সম্মিলিতভাবে এই ব্যয় বহন করেন। বর্তমানে এখানে প্রায় ৩শ’ স্বেচ্ছাসেবক কাজ করছে।

আরও পড়ুন  রান্নার চুলা থেকে স্টেশন, সবখানেই গ্যাস–সংকট, হিমশিম খাচ্ছে মানুষ

ইবাদাত আর সৃষ্টির সেবার মধ্য দিয়েই মহান আল্লাহ’র সান্নিধ্য লাভের আশায় খান বাহাদুর আহসানউল্লাহ্ ১৯৩৫ সালে শুরু করেছিলেন এই ইফতার মাহফিলের। ১৯৬৫ সালে তার মৃত্যুর পর এটি অব্যাহত রেখেছেন তার ভক্ত অনুসারীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০