অনলাইন ডেস্ক
২২ ফেব্রুয়ারী ২০২৬, ৮:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘চাকরি করতে হলে আমারে কইয়া করন লাগব’ —ওসিকে বিএনপি নেতা

হবিগঞ্জের বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ বনাম বিএনপি সভাপতির মোবাইল ফোনে তর্কাতর্কির ঘটনায় তোলপাড় চলছে। উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তোষার ও অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামের মোবাইল ফোনের কথোপকথনে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় বইছে। গেল নির্বাচনের মাসখানেক আগে মাসুক মিয়া নামের এক যুবককে গ্রেপ্তারের ঘটনায় বিতর্কের সূত্রপাত।

সূত্র জানায়, ২০১৯ সেশনের স্থানীয় ইউনিয়ন যুবলীগের কমিটির সদস্য হিসেবে মাসুক মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে। এর পরই উপজেলা বিএনপির কতিপয় নেতা গ্রেপ্তার মাস্কু মিয়াকে ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির কর্মী বলে তাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তোষার মোবাইল ফোনে ওসিকে হুমকি ও গালিগালাজ করার একটি কল রেকর্ড সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে এই অডিও কল রেকর্ডটি কবের তা নিশ্চিত হওয়া যায়নি। কল রেকর্ডে বিএনপি নেতা তোষার ওসিকে হুমকি দিয়ে বলেন, ‘বাহুবলে চাকরি করতে হলে আমারে কইয়া করন লাগব।’

আরও পড়ুন  ১২ ফেব্রুয়ারি ভোটের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে : সালাহউদ্দিন আহমদ

স্থানীয় সূত্রে জানা যায়, মাসুক মিয়ার বিষয়টি নিয়ে জেলা বিএনপির সদস্য মখলিছুর রহমানও ওসি

সাইফুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এ সময় তিনি গ্রেপ্তার মাসুক মিয়াকে ছেড়ে দিতে বলেন। এতে ওসি সম্মত না হওয়ায় বিএনপির একটি অংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

‎এ ব্যাপারে জানতে চাইলে ওসি সাইফুল ইসলাম বলেন, উপজেলা বিএনপির সভাপতির একটি কল আমি ধরতে পারিনি। পরে তিনি অন্য একটি নম্বর থেকে ফোনে আমাকে অকথ্য ভাষায় গালাগালাজ করেন এবং বলেন, বাহুবলে চাকরি করতে হলে তাকে জিজ্ঞেস করে করতে হবে। ‎

‎উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তোষারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক কল করলে তিনি সিভি করেননি।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে তিনি বলেন, ওসি মহাসড়কে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করে আত্মসাৎসহ মাদক ব্যবসা ও বিভিন্ন অনিয়মে জড়িত। বিষয়গুলো তিনি পুলিশ সুপারকে মৌখিকভাবে অবগত করেছেন বলে জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০