অনলাইন ডেস্ক
২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুর জেলা পুলিশ কর্তৃক মাননীয় বিচারপতি নাসরিন আক্তার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

শেরপুর জেলা পুলিশ কর্তৃক মাননীয় বিচারপতি নাসরিন আক্তার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন
📅 ২৭ ফেব্রুয়ারি ২০২৬
সামরুল হক, বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি নাসরিন আক্তার শেরপুর জেলায় তাঁর নির্ধারিত সফরসূচি অনুযায়ী আগমন করলে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) শেরপুর সার্কিট হাউজে পৌঁছালে মাননীয় বিচারপতিকে স্বাগত জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল আনুষ্ঠানিকভাবে মাননীয় বিচারপতিকে “গার্ড অব অনার” প্রদান করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ জহিরুল কবির, জেলা প্রশাসক জনাব তরফদার মাহমুদুর রহমান, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা বিচার বিভাগের সম্মানিত বিচারকগণ।
মাননীয় বিচারপতির এ সফরকে ঘিরে শেরপুর জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়। সফরকালে বিচার বিভাগ ও প্রশাসনের মধ্যে সমন্বয়, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং বিচারপ্রার্থীদের সেবা আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিচার বিভাগের মাননীয় সদস্যদের সফর জেলা প্রশাসনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে বিচারিক কার্যক্রমের অগ্রগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং বিচারপ্রার্থীদের সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেরপুর জেলায় মাননীয় বিচারপতির এ আগমনকে ঘিরে সংশ্লিষ্ট সকল মহলে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয় এবং একটি মর্যাদাপূর্ণ পরিবেশে পুরো আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Facebook Comments Box
আরও পড়ুন  বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের অভিযোগ, দেড় মাস পর গ্রেফতার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০