অনলাইন ডেস্ক
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতিকে নিয়মতান্ত্রিক উপায়ে অপসারণের আহ্বান বিরোধীদলীয় চিফ হুইপের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়মতান্ত্রিক উপায়ে অপসারণের আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর রামপুরার উলন এলাকায় হত্যাকাণ্ডের শিকার শিশু তাসলিমা আক্তারের পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই দাবি তোলেন।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান রাষ্ট্রপতির সময় ফুরিয়ে এসেছে এবং তাকে সরানোর জন্য যে সাংবিধানিক ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে, তা দ্রুত শুরু করা উচিত। তিনি এই প্রক্রিয়ায় বিরোধী দলের পক্ষ থেকে জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন এবং সরকারি দলের কাছ থেকেও একই ধরনের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।

 

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, সরকার মব কালচার বন্ধের কথা বললেও বাস্তবে এর ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংক ও বাসস-এর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে বিশৃঙ্খল উপায়ে কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হয়েছে, যা সুশাসনের পরিপন্থী। দেশে যদি আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ সুগম থাকতো, তবে এমন বিচারহীনতার সংস্কৃতি তৈরি হতো না বলে তিনি মন্তব্য করেন।

দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার ঘটনার সমালোচনা করে তিনি বলেন, নরসিংদী ও নোয়াখালীর হাতিয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিশেষ করে নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভোট দেওয়ার কারণে সাধারণ মানুষের ওপর হামলার ঘটনা ঘটছে এবং অনেক ক্ষেত্রে তা গণমাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন  কুমিল্লায় বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

সবশেষে, রামপুরায় হত্যাকাণ্ডের শিকার শিশু তাসলিমা আক্তারের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০